Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিবিএনপিকে বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেবে না সরকার: তথ্যমন্ত্রী

বিএনপিকে বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেবে না সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নয়াপল্টনে জনসভা করার কথা বলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সরকার বিএনপিকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অনুমতি দেবে না।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল গতকালও বলেছেন নয়াপল্টনের সামনেই জনসভা হবে। আসলে ওদের উদ্দেশ্য জনসভা করা নয়। ওদের উদ্দেশ্য দেশে একটি গণ্ডগোল লাগানো, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এটি আমরা হতে দেবো না।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধামন্ত্রীর জনসভার সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে তথ্যমন্ত্রী নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।

এই সময় মন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ চট্টগ্রাম নগর ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments