Homeবিনোদনবিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নতুন বছরের শুভেচ্ছাবার্তায় দিয়েছেন তারা। সেখানে দুষ্টুমির ভঙ্গিতে অঙ্কুশের উদযাপন সবার নজর কাড়ে। এড়ায়নি ঐন্দ্রিলার উদযাপনও। তবে যে জিনিসটা সবার আগ্রহ বাড়ায় সেটা হলো, ঐন্দ্রিলার সিঁথিতে সিঁদুর।

তবে কি নতুন বছরে নতুন বন্ধনে অঙ্কুশ-ঐন্দ্রিলা? বিয়েটাও সেরে ফেলেছেন? যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি তবে বিতর্কটা উস্কে দিলেন ঐন্দ্রিলা নিজেই।

২০২৩ সাল সূচনার শুভেচ্ছাবার্তা দিতে এসেই মহাবিপদে পড়লেন তিনি। নায়ক-নায়িকার শুভেচ্ছাবার্তায় ভর্তি ফেসবুক, ইনস্টাগ্রাম। অঙ্কুশ-ঐন্দ্রিলাও তাদের দর্শকদের একটু অন্যভাবে বছর শুরুর শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলার বোন ও এক বন্ধু। সেখানেই বাধল গন্ডগোল।

অঙ্কুশের তৈরি ওই ভিডিওতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে কালো পোশাকে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সেই ভিডিওতে যদি ঐন্দ্রিলাকে ভালোভাবে লক্ষ করা যায়, তাহলেই পাবেন চমক। কারণ ঐন্দ্রিলার কপালে ভর্তি লাল সিঁদুর। এই সিঁদুর থেকেই শুরু যত বিতর্কের।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments