Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বনাথে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথ পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির পরিচিতি নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে পৌর শহরের নতুন বাজারস্থ এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, বালাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সহ সভাপতি আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, আ’লীগ নেতা ফিরোজ খান, পৌরসভা আ’লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর আ’লীগ নেতা এআর চেরাগ আলী, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিক সাজ্জাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাংশু দাস মিঠু, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী ও দেওকলস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মধু মিয়া। সভা শেষে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments