Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদসমাজসেবা দিবসে বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা

সমাজসেবা দিবসে বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি:: ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত ৬টি সংগঠনের সহযোগীতায় সোমবার দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
নিবন্ধিত ছয় সংগঠনের মধ্যে রয়েছে ‘প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন’, ‘ডেফেডিল এসোসিয়েশন’, ‘আল-বারাকা যুব-সংঘ আমতৈল’ ‘দিশারী প্রতিবন্ধী কল্যাণ সমিতি’, ‘কাশিমপুর সাথী সমাজকল্যাণ সিমিতি’ এবং ‘নোয়াগাঁও তরুণ, ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা’।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী পরবর্তি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।
এসময় আরও বক্তব্য দেন ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন ও সাংবাদিক আহমদ আলী হিরণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments