Homeখেলাজুনে এশিয়ায় সফরে আসছে মেসির আর্জেন্টিনা

জুনে এশিয়ায় সফরে আসছে মেসির আর্জেন্টিনা

আগামী জুনে বাংলাদেশ সফরে আসার জন্য কথা ছিল আর্জেন্টিনা ফুটবল দলের। এই জন্য দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠ সংকটের কারণে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে বাফুফে।

তবে বাংলাদেশে না আসলেও জুন মাসে মেসিরা আসছেন এশিয়া সফরে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে আর্জেন্টিনার একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি। আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি।

ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে। চীনের হওয়ারই বেশি সম্ভাবনা; চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments