Homeলিডনিউজধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ডভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ডভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর উদ্যোগে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নয়জন সাংবাদিক অংশ নেন।

সোমবার সকাল ১১টার দিকে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ধর্মপাশা উপজেলার এপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় ১৯৭২ থেকে ২০২২ইং পর্যন্ত ৫০বছরে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এ ছাড়া সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য দেন সংস্থার যোগাযোগ সমন্বয়কারী মোস্তফা আমিনুল হাসান, এলাকা কর্মসূচি ব্যবস্থাপক সাগর জন কস্তা, সাংবাদিক সালেহ আহমদ, এনামুল হক এনাম, এম এম এ রেজা পহেল, এনামুল হক এনি,নূররহমান তুষার, রাজু ভূইয়া, সেলিম আহম্মেদ,শহিদুল ইসলাম শাহিন, আরিফ মিয়া, জামিয়া সুলতানা প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments