Homeবাংলাদেশবরিশালবানারীপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত

বানারীপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ১১ সেপ্টেম্বর বিকালে
সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির আয়োজনে আউয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিএনপির একমাত্র কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম নির্বাহী সদস্য জনাব এস শরফুদ্দিন আহম্মেদ সান্টুর দিক নির্দেশনায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খান’র সঞ্চালনায় এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠা বার্ষিকীকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন থানা বিএনপির যুগ্ন আহবায়ক সবুর খান, পৌর যুবদলের আহবায়ক কাইয়ুম উদ্দিন ডালিম, সৈয়দকাঠী বিএনপি নেতা সফিকুর রহমান দুলাল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জালিনুর, থানা ছাত্রদলের সিনিঃ যুগ্ন আহবায়ক রিয়াজ হাং, উপজেলা যুবদলের আহবাযক কমিটির সদস্য মহসিন, স্বেচ্ছাসবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ন আহবায়ক রুহুল মল্লিক, পৌর শ্রমিকদল সাধারণ সম্পাদক জহিরুল হক জকু, সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দুলাল হোসেন, রহিম মৃধা, আঃ খালেক চকিদার, সৈয়দকাঠী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ মির, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম যুবদল নেতা হাবীবুর রহমান হাওলাদার, মিজানুর রহমান সজিব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments