Homeজাতীয়ভিসানীতি নিয়ে আমাদের কিছু বলার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসানীতি নিয়ে আমাদের কিছু বলার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভিসানীতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে, কাকে দেবে না সেটা তাদের নিজস্ব এখতিয়ার।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনসে ইনডোর প্লেগ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো দল বা ব্যক্তিকে পক্ষ করে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নয়। দেশটি বলেছে, আসন্ন নির্বাচনের অন্তরায় যারা হবেন, নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবেন এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসানীতি প্রয়োগ হবে। আমরা মনে করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো আন্দোলন সংগ্রামে সরকার ভীত নয়। বিএনপির আন্দোলন প্রতিহত করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কোনো দেশের উন্নয়ন দেখতে হলে বাংলাদেশ ঘুরে আসুন। কোনো নেতা দেখতে চাইলে শেখ হাসিনাকে দেখে আসুন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments