Homeজাতীয়বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যুর দায় সিটি করপোরেশনের নয়: মেয়র আতিক

বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যুর দায় সিটি করপোরেশনের নয়: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মিরপুরে সড়কের পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যুর দায় অবৈধ লাইন গ্রহণকারীকেই নিতে হবে। এর দায় সিটি করপোরেশনের নেই।

রোববার (২৪ সেপ্টম্বর) নগর ভবনে আয়োজিত এক আর্ট ক্যাম্পেইনে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, দেড় মাস আগেই অবৈধ লাইন অপসারণ করা হয়েছিলো। কেনো সেখানে অবৈধ লাইন নেয়া হয়েছে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জলাবদ্ধতার বিষয়ে মেয়র বলেন, খালগুলো দখল হয়ে যাওয়ায় এই অবস্থা। সরকারি অনেক সংস্থাও খাল দখল করেছে। নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের গাফিলতি নেই। আমরা এ বিষয়ে কাজ করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments