Homeরাজনীতিখালেদা জিয়াকে মুক্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়াকে মুক্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ করেছে দলটি। অনুষ্ঠিত এ সমাবেশ থেকে খালেদা জিয়াকে মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আল্টিমেটাম দেন।

তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তার চিকিৎসকরা বলেছেন যে, বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। অবিলম্বে যদি তার চিকিৎসা না করা হয় তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে।

চিকিৎসকরা তাকে বলেছেন, যদি কিছু করার থাকে তাহলে করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়।

এ অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে তার সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে বিএনপি মহাসচিব হুশিয়ারি উচ্চারণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments