Homeজাতীয়‘সামুদ্রিক শিল্প আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে’

‘সামুদ্রিক শিল্প আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে’

সামুদ্রিক শিল্প আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ‘বিশ্ব মেরিটাইম’ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

এ সময় ‘এমএআরপিওএল এ্যাট ৫০-আওয়ার কমিটমেন্ট গো অন’- এই প্রতিপাদ্যকে নিয়ে পালিত এই দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

এমএআরপিওএল মানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রিভেনশন অব পোল্যুশন ফ্রম শিপ, যা ১৯৭৩ সালে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন দ্বারা গৃহীত ও ১৯৭৮ সালে কার্যকর হয়।

রাষ্ট্রপতি তার বাণীতে প্রতিপাদ্যের সঙ্গে এই দিবসটি উদযাপনের জন্য জাহাজ শিল্প সংশ্লিষ্ট সম্প্রদায়, কর্তৃপক্ষ ও সংস্থাসহ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

একইসঙ্গে বিশ্বের অন্যান্য আইএমও সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ‘বিশ্ব মেরিটাইম দিবস ২০২৩’ উদযাপন করছে জেনে সন্তোষ প্রকাশ করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, বিশ্বব্যাপী খাদ্য, চিকিৎসা সামগ্রী, জ্বালানি, কাঁচামাল ও উৎপাদিত পণ্যসহ মোট বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশি পরিবহনের জন্য শিপিংয়ের ওপর নির্ভর করে।

তিনি বলেন, এমএআরপিওএল’র সুবর্ণ জয়ন্তীতে, ‘এমএআরপিওএল এট ৫০-আওয়ার কমিটমেন্ট গো অন’ থিমটি সময়োপযোগী, যা অবশেষে সামুদ্রিক দূষণ রোধ ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণে জাতির নিবেদনেরই সারসংক্ষেপ।

রাষ্ট্রপতি বলেন, একটি সমৃদ্ধ সামুদ্রিক ঐতিহ্যে ঋদ্ধ বাংলাদেশ একটি দূষণমুক্ত সামুদ্রিক পরিবেশ ও আমাদের জনগণের কল্যাণের মধ্যে সংযোগকে দৃঢ়ভাবে স্বীকৃতি দেয়।

এ সময় সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, সমস্ত কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারগণ নির্গমন হ্রাস, বর্জ্য হ্রাস ও পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের হাতিয়ার হিসাবে উদ্ভাবন এবং প্রযুক্তি গ্রহণ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments