Homeআজকের শীর্ষ সংবাদভারতের ওয়াকফ বিল বাতিলের দাবি মামুনুল হকের দলের

ভারতের ওয়াকফ বিল বাতিলের দাবি মামুনুল হকের দলের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ নিন্দা জানিয়েছেন ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে কারণে। পাশাপাশি তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেছেন।

শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে তারা বলেন, এই বিলটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার, ঐতিহাসিক আমানত এবং সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে একটি ন্যাক্কারজনক হস্তক্ষেপ।

তারা আরও বলেন, নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্র পরিবর্তন, অমুসলিমদের (মূলত হিন্দুদের) সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, কোনো সম্পত্তি ওয়াকফ বলে বিবেচিত হবে এবং কোনটি হবে না, সরকারকে তা নির্ধারণের কর্তৃত্ব দেওয়া হয়েছে।

অথচ ওয়াকফ করা সম্পদ পরিচালনা ও ভোগের একমাত্র হকদার মুসলমানরা। এই বিলের উদ্দেশ্যই হচ্ছে ওয়াকফ আইনকে দুর্বল করে দেওয়া এবং ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত ও দখল করার আইনি পথ তৈরি করা।

দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, মুসলমানরাই হলো ভারতের নির্মাতা। এই ভারত যা কিছু নিয়ে গর্ব করে তার প্রায় সবগুলোই মুসলিম শাসকদের অবদান।

৩০ কোটির বেশি মুসলিমের ভারতে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি রয়েছে। তারা আরও বলেন, প্রায় ৯ লাখ স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় ১০ লাখ একর। এসব সম্পদের দাম প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার।

ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলের শীর্ষ নেতার দাবি, শহর ও নগর এলাকায় ওয়াকফ বোর্ড হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জমির মালিক প্রতিষ্ঠান। আর সব মিলিয়ে হিসাব করলে ভারতীয় সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় সর্বোচ্চ ভূমির মালিক হচ্ছে মুসলমানদের এই প্রতিষ্ঠান।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments