Homeআজকের শীর্ষ সংবাদসাবিনাদের ভুটান যাত্রার শুভেচ্ছায় বাফুফে

সাবিনাদের ভুটান যাত্রার শুভেচ্ছায় বাফুফে

ক্রীড়া ডেস্ক: ঈদের পর আজই বাফুফে ভবনের প্রথম কর্মদিবস। ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিকেলে ভবনে এসেই সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন।

ফেডারেশনের দাপ্তরিক কিছু কাজ সেরে ঘন্টাখানেক পর চতুর্থ তলায় সাবিনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সভাপতি।

আধঘন্টার একটু কম সময় সাবিনাদের সাথে সাক্ষাত করে আবার নিজ কক্ষে ফেরেন তাবিথ আউয়াল। দ্বিতীয় তলায় নিজ কক্ষে ফেরার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে নারী ফুটবল ইস্যুতে। তিনি এ নিয়ে কোনো মন্তব্যই না করে ভেতরে যান।

এর আধঘন্টা পর মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের ব্রিফ করেন। সেই ব্রিফিংয়ে অবশ্য রহস্যাবৃত্তই।

জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। সেই বাছাইয়ে কোচ পিটার বাটলারকে বিদ্রোহ করা ফুটবলাররা ফিরবেন কিনা? এই প্রশ্ন মিডিয়া কমিটির চেয়ারম্যানকে কয়েক দফা করা হলেও তিনি একই কথার পুনরাবৃত্তি করেছেন, ‘তারা বিদেশের লিগ খেলতে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক ভাবমূর্তি। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি মূলত। এর বাইরে অন্য কোনো বিষয় আলোচনা হয়নি।’

জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থাকলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য এই বিষয়টি উল্লেখ করে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘জাতীয় দলের জন্য ক্লাব অবশ্যই খেলোয়াড় ছাড়বে আমাদের সঙ্গে এমন কথাই হয়েছে ক্লাবের। তারাও আসবেন।’ সাবিনা-ঋতুপর্ণারা বাটলারের অধীনেই অনুশীলন করতে রাজি হয়েছে কিনা এই প্রশ্ন আবার করা হলে সেই শুভেচ্ছার উত্তরের পুনরাবৃত্তি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments