Homeআজকের শীর্ষ সংবাদসুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডন অফিস:গত ২২ শে জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ব্রিকলেনের একটি হলে অত্যন্ত সুন্দর ও প্রানবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র নির্বাহী কমিটির বিশেষ সভা। সংগঠনের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছের সঞ্চালনায় মৌলনা মোঃ তরিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টান শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া। আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য হাউস অব কমনসে্ সংগঠনের অভিষেক অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করে তুলতে দিক নির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছ, প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন, চীফ এডভাইজার সাবেক ইন্সপেক্টর অব পুলিশ আহবাব মিয়া, কোষাধ্যক্ষ শায়েখ মিয়া,সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী,চেয়ারম্যান নূরুল আমীন,ব‍্যারিষটার রফিক আহমদ,আলাউদ্দিন আহমদ মুক্তা,মজির উদ্দিন,আবদুল মালিক কুটি,শামীম আহমদ,রেদোয়ান খান,আবুল মনসুর রুমেল,মোঃসবুজ মিয়া,মোঃশাহেদ আলী,আবু সুফিয়ান চৌধুরী খোকন,অধ‍্যাপক ওমর ফারুক,নজরুল ইসলাম,ইকবাল হোসেন,এডভোকেট আমির উদ্দীন,অধ‍্যাপক আব্দুর রব,সওকত আলী,সাজ্জাদুর রহমান,জুলহাস চৌধুরী,মিজানুর রহমান হিরু,মকসুদ আহমদ,প্রভাষক মাহবুবুর রউফ নয়ন,জনাব খায়রুল ইসলাম,সৈয়দ জহুরুল হক,নজির উদ্দিন,ফারুক আহমদ,মাশুক মিয়া,আবুল হোসেন,আবদুল বাসিত শেলু,মকবুল আহমদ,মোহাম্মদ আবুল হোসেন,মছব্বির আহমদ,হিফজুর রহমান,আবুল হোসেন,দিলবর আলী ,জনাব আবদুল মান্নান,জনাব নূরুজ্জামান,জনাব জগমবর আলী,ছৈল মিয়া,আব্দুস সোবহান,মিলন আহমদ,সহ আরো অনেকেই ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব ছাব্বির আহমদ,বিশিষ্ট সমাজসেবী এডভোকেট সামছুর রহমান,ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বিল্লাল আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ।

আসন্ন অভিষেক অনুষ্ঠানে যুক্ত রাজ‍্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্টিত বিশেষ কয়েকটি ক‍্যাটাগরিতে হাই এচিভার সফল ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া বিলেতে বসবাসরত সুনামগঞ্জের যেসব বিশিষ্টজনেরা সংগঠনের উপদেষ্টা মন্ডলীদের অংশগ্রহণ করতে সম্মতি প্রদান করতঃ আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে সবার সর্বসম্মতিক্রমে স্বাগত জানানো হয় ।

এছাড়া সিলেট বিমানবন্দরকে অচিরেই পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রুপান্তর,সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত সরকারের গৃহীত প্রকল্প-রেলপথ বাস্তবায়ন এবং প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে সুষ্ঠু প্রক্রিয়া নির্ধারণ করে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন‍্য জোর দাবি জানানো হয়।তৎসংগে প্রবাসীদেরকে অবমূল্যায়ন করে ভোটাধিকার প্রসঙ্গে কথিত রাজনীতিবিদ মহিলা আশরাফি পাপিয়ার অশালীন কথাবার্তার নিন্দা জানিয়ে তীব্র প্রতিবাদ করতঃ তার এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে নিংশর্ত ক্ষমা চাওয়ার জন‍্য বলা হয় ।

এদিকে সদ‍্য প্রয়াত সংগঠনের সাবেক সভাপতি জনাব রফিক মিয়ার মাতা এবং মহিলা সম্পাদিকা কাউন্সিলর লুৎফা রহমানের মাতার মাগফেরাত সহ সম্প্রতি ঘটে যাওয়া প্লেন দুর্ঘটনায় নিহত ও আহতদের জন‍্য দোয়া পরিচালনা করেন সংগঠনের ধর্মেবিষয়ক সম্পাদক মৌলনা আবদুল ওযাদুদ মুফতি।

পরিশেষে বিলেতে বসবাসরত সচেতন সবাইকে বিশেষ করে নব প্রজন্মদেরকে সংগঠনের সদস্য পদ গ্রহণ করে সুনামগঞ্জের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানিয়ে সবাইকে সুস্বাদু খাবার পরিবেশনে আপ‍্যায়ন করতঃধন‍্যবাদ জানিয়ে সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আবুল লেইছ সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments