Saturday, December 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগের ৩৭, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে ৫২, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন। চলতি বছর মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments