নিজস্ব প্রতিবেদক: বাজার সিন্ডিকেট নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এ তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রস্তাবিত সংস্কারসমূহ স্বল্প সময়ে শতভাগ বাস্তবায়ন করা না গেলেও উপযুক্ত রোডম্যাপ নিশ্চিত করার চেষ্টা চলছে।
রিজার্ভ বৃদ্ধিসহ গেল এক বছরে অনেক অর্জন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের আগে দুর্নীতি দূর করবো।
শেখ বশিরউদ্দীন বলেন, আগামী নির্বাচনের আগে চাকরির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, জ্বালানি সংকট দূর করার মধ্যবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবো। এদিকে দেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বুধবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাপেইজ/ এএসএম



