Homeআজকের শীর্ষ সংবাদপ্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সম্মানে লন্ডনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সম্মানে লন্ডনে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

লন্ডন অফিস: শান্তিগঞ্জের কৃতিসন্তান-বিশিষ্ট শিক্ষাবিধ, দরগাপাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ছাতক সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সম্মানে লন্ডনে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে।গত বুধবার সন্ধ‍্যায় ইস্ট লন্ডনের নিউ রোডের একটি হলে শাক্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।

শাক্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের সভাপতি-বিশিষ্ট শিল্পপতি আবুল লেইছ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলাওর হোসেইনের পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে কারী আব্দুল মুহিত। সভায় বিশেষ অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু হোসেইন, নুরুল ইসলাম এমবিই, কাউন্সিলর ইকবাল হোসেইন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুরুল আমিন, ইকবাল হোসেইন, আনোয়ার হোসেইন ফজলে রব্বানী স্মরণ, হারুন আমিন খাঁন, আব্দুস সালাম, সানাওর আলী কয়েস, রূপা মিয়া, সারের বক্ত চৌধুরী, আনোয়ার দুলাল, শফিক মিয়া, তুলহাস চৌধুরী, ছাত্র নেতা শিপন আহমেদ, রাসেল আহমেদ, জামাল হোসেইন চৌধুরী, শায়েক আহমেদ, ড. রোয়াব উদ্দিন প্রমুখ।

সভায় বক্তাণন এলাকায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধিত অতিথির ভূয়শী প্রসংশা করেন। সংবর্ধিত অতিথি এলাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহযোগিতা-শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগীতা, দেশে প্রেম ও এলাকায় উন্নয়ন করার জন্য শান্তিগঞ্জ উপজেলা প্রবাসী এসোসিয়েশনের প্রসংশা করেন।একই সাথে লন্ডন সফরকালে তাকে সম্মানে-সম্মানিত করার জন‍্য তিনি আজীবন স্মরণ রাখবেন।

বাংলাপেইজ/এএসএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments