Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedচট্টগ্রাম বিমানবন্দরে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ থাকায় মঙ্গলবার (১০ মার্চ) এই বিমানবন্দর থেকে আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামে আসার একটি আগমন ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও একই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা মোট ১৩টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। এর মধ্যে সাতটি আগমন এবং ছয়টি বহির্গমন ফ্লাইট পরিচালিত হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলো ধীরে ধীরে নিয়মিত হওয়ার পথে রয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments