Homeআজকের শীর্ষ সংবাদলন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল...

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়-এর পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন অফিস: লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সদস্য ও এলবি২৪ টিভির বার্তা প্রধান রোক্সানা হক তারিন ও স্টাফ রিপোর্টার এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতা ব্যবসায়ী রানাউল হক শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮ টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, একছেলে ও একমেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত প্রায় দু’বছর থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

শুক্রবার বাদ জুম’আ রাজধানী ঢাকার বারিধারায় রানাউল হক এর প্রথম জানাজার নামাজ শেষে মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে রাত সাড়ে ১২ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক :
লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য রোক্সানা হক তারিন ও এস এম মাহমুদুল হক হৃদয়ের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments