Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য তৃতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৪ জন নারী।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা নারীরা হলেন – তাহমিনা কবীর, রুমা আক্তার, রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আকতার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমী, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভীন, সৈয়দা ফৌজিয়া হোসেন, নুরজাহান আক্তার লাকী, জহরা খাতুন মৌ, সাইয়্যেদাতুন নেসা, ডা. কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, মৌসুমী জেরিন, মনিরা চৌধুরী, রূপা, সুরাইয়া জেরিন, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, নাসিমা খাতুন জলি, রাবেয়া আলম, আইরীন পারভীন খন্দকার, প্রফেসর ফরহানা ইয়াসমিন, সানজিদা ইয়াসমিন, সাজেদা আক্তার, তাছলিমা ইসলাম, মাধবী মার্মা, মেঘনা আলম, ফারহানা আক্তার, সুবর্ণা সিকদার, সালমা আলম, শারমিন আক্তার রিতা, হোসনেআরা বেগম, সুলতানা আহমেদ, নাহরীন আসগর, নাজমা আকতার, ফরিদা ইয়াসমিন সারা, মেহেরুন নেছা, হাসিনা পারভীন, চৌধুরী রেঞ্জিনা আহমেদ, রেহানা আক্তার শিরীন, নাজমা পারভীন, রোকসানা কানিজ চৌধুরী, জহরা আক্তার, শামসুন নাহার, পারভীন আক্তার, তানজিন চৌধুরী, রুনা লায়লা রুনা, রোকেয়া সুলতানা তামান্না, জেলী চৌধুরী, শাহিনুর আক্তার স্মৃতি, আছিয়া ইসলাম, লাকী তহঞ্জনা, এলিজা জামান, ফারহানা চৌধুরী বেবী, নাজমা হক, আফরোজা খানম, শাহেদা খাতুন, ফাহিমিদা হক, শাহনাজ খাতুন, দিলশাদ তহমিনা বেগম, রহিমা শরীফ মায়া, ফিরোজা আক্তার, শামসাদ বেগম, রিনা পারভীন, নূরী আরা সাফা, নাসিমা সাফা কামাল।

এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন ও গতকাল শনিবার ৭৩ জন নারী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। অর্থাৎ তিন দিনে ১৯৯ জন নারী মনোয়নপত্র সংগ্রহ করেছেন। ইসির তথ্য মতে, এরা সবাই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল। রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন।

যদি কেউ আপিল করার ইচ্ছা পোষন করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments