Homeবাংলাদেশবিএনপি নেতা হারুন গ্রেফতার

বিএনপি নেতা হারুন গ্রেফতার

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন উর রশীদ হারুনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা হারুনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে বিএনপির একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments