বিশ্বনাথ প্রতিনিধি:: রোববার নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেছে সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। রোববার দুপুরে (১লা জানুয়ারী) ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ক্যামব্রিয়ান বিশ্বনাথ শাখার অধ্যক্ষ দুলাল আহমেদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ রফিক আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যামব্রিয়ান বিশ্বনাথ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, পরিচালক মোহাম্মদ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী খসরু মিয়া, এক্সপার্ট বৈরাগী বাজারের ইনচার্জ মোহাম্মদ রাজন। এসময় উপস্থিত ছিলেন, ক্যামব্রিয়ান বিশ্বনাথ শাখার সিনিয়র লেকচারার (কেমিস্ট্রি) লিটন রঞ্জন দে, প্রভাষক (ইংরেজি) আখতারুজ্জামান, প্রভাষক (বাংলা) স্বর্ণালী তালুকদার, প্রভাষক (পদার্থ) শাহীন আলম বিজয়, প্রভাষক (অর্থনীতি) মাশহুদা বেগম সুমি, প্রভাষক (সমাজকর্ম) বুশরা বেগম, কলেজ শাখা ইনচার্জ এম এ রহমান রুবেল, স্কুল শাখার সহকারী শিক্ষক আছমা আক্তার, সাবিনা বেগম, ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেন, পূর্ণিমা পাল বর্ষা, মশাহীদ আলী, জামাল সোলেমান, রুপালি তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, নতুন শ্রেণীতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরণের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবের শামিল। শিক্ষার্থীদের ঝরেপড়াসহ প্রাথমিক শিক্ষার অন্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়, তাহলে এ দেশের নতুন প্রজন্মের শিক্ষার ভিতটি শক্তভাবে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।