লন্ডন অফিস: বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহনে লন্ডনের চ্যাডওয়েল হিথে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পাইগাঁও গ্রামবাসীর মিলন মেলা।
রোববার বিকীলে চ্যাডওয়েল হিথের সেন্ট্রাল মসজিদ হলে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজনে ইউকে বসবাসরত পাই গাঁও গ্রামের শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও নতুন প্রজন্মের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর আনন্দঘন পরিবেশে মিলন-মেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে গল্পে আড্ডায় মেতে উঠেন।
কুশল বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয় ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া, গ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সংকল্প গ্রহণ এবং প্রবাসেও গ্রামের ঐতিহ্য ও সম্পর্ক বজায় রাখা।
অনুষ্ঠান শেষে মধান্নভোজের আয়োজন করা হয়। মিলনমেলায় অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন, মোঃ শামসুল হক, আসকর আলী, আরজ মিয়া, নজরুল হক, আব্দুল আলিম, নাজির আহমেদ, কবির আহমেদ, মনসুর আলী, ইয়াফর আলী, মোঃ ফরিদ আহমেদ, মোঃ শাহ মোনির উদ্দিন, লিয়াকত আলী, মোঃ শকত আলী, মুহাম্মদ আলী, রিয়াজুল হক, নুর হোসেন আলী এবং হুসেন আহমেদ সুমনসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে আগতরা এ ধরনের আয়োজন নিয়মিত করার অনুরোধ জানান এবং ভবিষ্যতে গ্রামের উন্নয়নে প্রবাস থেকেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। অংশ গ্রহনকারীদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।
বাংলাপেইজ/এএসএম



