কানাইঘাট প্রতিনিধি:: শনিবার বিকেল ৫ টায় কানাইঘাট উপজেলার সড়কের বাজারে ভারতের বিজেপির মুখ্যপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার ইসলাম প্রিয় নবী প্রেমিক তৌহিদি মুসলিম জমায়েত হয়। বিক্ষোভ শেষে সমাবেশে
বক্তারা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মুখ পাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দালের বিচার ও শাস্তি দাবি করেন এবং সড়কের বাজারে নালুহারার গ্রামের জনৈক আব্দুল হাদী মুন্না ফেইসবুকে মুসলমানদেরকে নিয়ে অবমাননাকর পোষ্টের জন্য ক্ষমা চাইতে হবে।ক্ষমা নাই চাইলে আন্দোলনের হুমকি ও প্রদান করেন বক্তারা এবং মুন্নাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জাের দাবী জানান৷
প্রতিবাদ মিছিলটি সিলেট টু জকিগঞ্জের সড়কের বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব ববাজারে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন মাওলানা মুফতি এবাদুর রাহমান, মুফতি নুরুল ইসলাম কাসেমি, মাওলানা কাহীর আহমদ, মাওলানা হাফিজ ফারুক আহমদ, ডাক্তার নিজাম উদ্দিন, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা আবু সিদ্দিক, মাওলানা খালিক আহমদ, মাওলানা আবু হানিফা, নুর উদ্দিন, ফখরুজ্জামান ফারুকী, জয়নুল আবেদীন, ওমর ফারুক, মামুনুর রশীদ মামুন, আজির উদ্দিন খান,আবু রায়হান পাবেল, কামরুল ইসলাম,
তৌহিদুল ইসলাম, কাহির আহমদ, হাফিজ ফেরদৌস আহমদ,মস্তাক আহমদ চৌধুরী,আব্দুল মুকিত, মাওলানা মুবসির আলী, রেজা আহসান, ফয়সাল আহমদ ইমরান প্রমুখ।



