Homeবাংলাদেশআমরা রাজপথের পুরাতন খেলোয়াড়; বিএনপি তো নতুন: ওবায়দুল কাদের

আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়; বিএনপি তো নতুন: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন রাজপথে মোকাবেলা হবে, ফয়সালা হবে। কিন্তু আগুন নিয়ে খেলতে আসলে পরিণাম হবে ভয়াবহ।

শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৮ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া করেন দলটির নেতারা।

ওবায়দুল কাদের আরও বলেছেন, শেখ মুজিব বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হতে পেরেছেন তার পাশে সহযোদ্ধা, সহযাত্রী হিসেবে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের মতো মহীয়সী নারী ছিলেন বলেই। তার মতো প্রজ্ঞা ও ধৈর্যশীল নারী না থাকলে একটি জাতিকে স্বাধীনতা এনে দেয়া জাতির পিতার জন্য দুরূহ হতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments