Homeবাংলাদেশগাজায় হামলা বন্ধে ব্যবস্থা নিন, বিশ্ববাসীর প্রতি বাংলাদেশ

গাজায় হামলা বন্ধে ব্যবস্থা নিন, বিশ্ববাসীর প্রতি বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা এবং আল আকসা মসজিদে নারী-শিশুসহ বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সহিংস প্রাণঘাতী আক্রমণের ঘটনা সারাবিশ্বকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

ইসরায়েলি দখলদারদের কবলে থাকা অঞ্চলে এ ধরনের নৃশংস হামলা বন্ধে দীর্ঘস্থায়ী ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র লাভের অনস্বীকার্য অধিকারকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে। একই সঙ্গে ‌‘দ্বি-রাষ্ট্র সমাধান’র ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।

গত চারদিন ধরে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে সহিংসতার পর এটাই ফিলিস্তিনে ইসরায়েলের বড় আগ্রাসনের ঘটনা। সে বছর দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

ইসরায়েল তাদের এই চলমান অভিযানের নাম দিয়েছে ‘ব্রেকিং ডন’ ও এক সপ্তাহ ধরে এই অভিযান চলতে পারে বলে সতর্ক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments