Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র পদপ্রার্থী ফারুক আহমদের বিজয় নিশ্চিত করতে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর শহরে একটি কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য এএইচএম ফিরোজ আলী।
এরপূর্বে দোয়া ও সকল নেতাকর্মীদের সার্বিক সহযোগীতা চেয়ে বক্তব্য দেন মেয়র প্রার্থী ফারুক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আআলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান লিলু, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি এমএ মজনু, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা কৃষকলীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আশিক আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারতী দাশ পাপ্পু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments