Homeবাংলাদেশপদ্মা সেতুতে রেলপথ নিমার্ণকাজ ২০২৪ সালের জুনে শেষ হবে: সেনাপ্রধান

পদ্মা সেতুতে রেলপথ নিমার্ণকাজ ২০২৪ সালের জুনে শেষ হবে: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের নিমার্ণকাজ শেষ হবে। এতে রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমের ৯টি উপজেলা সংযুক্ত হবে।

মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যাবিশিষ্ট ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নিমার্ণকাজ করেন সেনাপ্রধান।

এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান রেল সংযোগ নিমার্ণকাজ পরিদর্শন করেন। পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক চত্বরে সুধী সমাবেশে যোগ দেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments