Homeবিনোদনবর্ষীয়ান অভিনেতা অমরনাথ মারা গেছেন

বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মারা গেছেন

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ মে) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন অমরনাথ। গত ফ্রেব্রুয়ারি মাস থেকে এ অসুস্থতা বৃদ্ধি পায়। সাত দিন হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা বাড়ি নিয়ে যেতে বলেন। শেষে মুম্বাইতে নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি।

অমরনাথের অভিনীত উল্লেখযোগ্য বাংলা সিনেমা হলো— ‘প্রথম প্রতিশ্রুতি’, ‘মৌচাক’, ‘ছিন্নপত্র’, ‘স্ত্রী’, ‘বসন্ত বিলাপ’ প্রভৃতি।

১৯৭৫ সালে শক্তি সামন্তর ‘অমানুষ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অমরনাথ। এর মাধ্যমে হিন্দি সিনেমায় অমরনাথের ভাগ্য খুলে যায়। আর এ কারণে মুম্বাইয়ে রয়ে যান তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য হিন্দি সিনেমা হলো, ‘ধন দৌলত’, ‘মহাবলী হনুমান’, ‘ডিস্কো ড্যান্সার’ প্রভৃতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments