Homeবাংলাদেশচট্টগ্রামপতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন, দুইজন দগ্ধ

পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে আগুন, দুইজন দগ্ধ

পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই জন নাবিক দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ৫ জন মাঝি-মাল্লা ছিল। এদের মধ্যে তিনজন সাগরে লাফ দেয় এবং দুইজন অগ্নিদগ্ধ হয়।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তবে দগ্ধদের নাম জানা যায়নি এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।

বন্দর সচিব ওমর ফারুক জানান, অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়। কোস্টগার্ডের নৌযান মেটাল শার্ক ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ করে।

কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আফছার উদ্দিন বলেন, প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments