Homeজাতীয়বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুন ওয়েইডংয়ের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।

আজ শনিবার (২৭ মে) সকাল ১০টার পর বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনায় আসতে পারে। বিশেষ গুরুত্ব পেতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা।

এ ছাড়া চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে সমঝোতা স্মারক নিয়েও আলোচনা করা হতে পারে।

এর আগে, দুই দিনের সফরে শুক্রবার ঢাকায় আসেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments