Homeখেলা৫-০ গোলে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

৫-০ গোলে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা। লক্ষ্য ছিল— তৃতীয় ও শেষ ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

‘গ্রুপ এ’তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।

শুক্রবার (২৬ মে) বাংলাদেশ সময় ৩ রাত টায় আর্জেন্টিনার এস্তাদিও সান কুয়ান দেল বিচেনতেনারিওতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে ১৪তম মিনিটে স্ট্রাইকার ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্তিনো। ৩৫তম মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে এক হালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬তম মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজের পা থেকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায়। টানা তিন জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments