Homeজাতীয়১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা, আশা নসরুল হামিদের

১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা, আশা নসরুল হামিদের

আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন কমিশন অত্যন্ত পেশাগত দক্ষতা ও স্বচ্ছতার মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা করেছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, সম্পূর্ণ নিরপেক্ষতা ছিল এবারের নির্বাচনে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৪টি আসন। আশা করছি আগামী ১৫ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠিত হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments