Homeআজকের শীর্ষ সংবাদকোরবানির আগে পশু কিনছেন না মুসলিমরা: গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই...

কোরবানির আগে পশু কিনছেন না মুসলিমরা: গরু বিক্রি নিয়ে পশ্চিমবঙ্গে হাহাকার, শিগগিরই সিদ্ধান্ত নেবেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।

এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল।

আজ সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে বের হয়ে আসার পর গরু নিয়ে তৈরি পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন।”

শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ গরু মোটাতাজা করেন। এ নিয়ে তারা কখনো সমস্যায় পড়েননি।

তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয় অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে।

সূত্র: দ্য ওয়াল ইন্ডিয়া

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments