Homeবাংলাদেশজ্বালানির দাম বাড়ায় কৃষকের লাভ কমে যাবে : কৃষিমন্ত্রী

জ্বালানির দাম বাড়ায় কৃষকের লাভ কমে যাবে : কৃষিমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষি খাতে প্রভাব পড়বে উল্লেখ করে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, কৃষকের উৎপাদন কম হবে না, তবে লাভটা হয়তো কম হবে। তিনি বলেন, আগে ১১শ’ বা ১ হাজার টাকায় এক মণ ধান বিক্রি করে ১০০-১৫০ টাকা লাভ হতো, এখন হয়ত লাভটা কম হবে।

রোববার (৭ আগস্ট) কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘বিদ্যমান শস্য বিনাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দেশের চাষিরা ত্যাগী। বউয়ের গয়না বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে সার কিনে জমিতে দেয়। সারা দেশেরই মানুষের কষ্ট হচ্ছে। বড় বড় শিল্পপতিদের জন্যও ঝুঁকি আছে। তেলের ব্যবহার সর্বত্র।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বারবার বলছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাবে। আমরা আবার তেলের দাম কমিয়ে নেব। দেশকে তো আমরা পুরো ঝুঁকির মধ্যে নিতে পারি না। এখন এই যে তেলের বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, দিলে সরকারি গুদাম, সরকারি রিজার্ভ একদম কমে যাবে, তখন সারা জাতি একটা হুমকির মুখে পড়ে যাবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার সিইও ড. মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments