Homeজাতীয়নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

বিকাল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোটের কথা জানানো হলেও, কিন্তু শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে, যা অস্বাভাবিক বলে নানা মহলে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সিইসি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয়, সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়।

তিনি বলেন, এখন ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৪১.৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments