Home Blog Page 1622

৫ প্রতিষ্ঠানের সবাই ফেল

চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সারা দেশের ৫টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছেন। করোনার কারণে ২০২০ সালে বিশেষ ব্যবস্থায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই ফলে কোনো শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। আর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৬৩টি। সেই তুলনায় ২০২১ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ হাজার ১২৯টি।

এবারের শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সবগুলোই সাধারণ শিক্ষাবোর্ডের। মাদরাসা ও কারিগরি বোর্ডে শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই। শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে দু’টি, দিনাজপুর বোর্ডে দু’টি ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

এবার মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিলেন।

মস্কোকে বিচ্ছিন্ন করা হবে, হুঁশিয়ারি বাইডেনের

ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলার মতো কোনো পদক্ষেপ নিলে মস্কোকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হবে এবং (সারা বিশ্ব) থেকে বিচ্ছিন্ন করা হবে।

স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। এর মধ্যে ট্যাংক ও কামানসহ যুদ্ধবিমানের বহরও ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে দেশটি। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যদিও ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা নেই বলে বরাবরই দাবি করে আসছে মস্কো।

তবে যুক্তরাষ্ট্র বলছে, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা করে বসতে পারে রাশিয়া। হামলার আশঙ্কায় ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়ারও নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ঘণ্টা ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

দীর্ঘ এক ঘণ্টার এই ফোনালাপে চলমান ইউক্রেন সংকট সমাধানের পথে কোনো অগ্রগতি হয়েছে বলে দাবি করেনি কোনো পক্ষই। বাইডেন প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, উভয় প্রেসিডেন্টের মধ্যে এই ফোনালাপ ছিল পেশাদার এবং বাস্তবসম্মত। কিন্তু এর মাধ্যমে কোনো মৌলিক পরিবর্তন আসেনি।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে বাইডেনকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন- রাশিয়ার দাবি ও উদ্বেগগুলো বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন এবং পূর্ব ইউরোপে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ এবং ইউক্রেনে সেনা মোতায়েনের মতো বিষয়গুলোসহ প্রধান প্রধান নিরাপত্তা ইস্যুগুলোতে ‘যথেষ্ট উত্তর’ পায়নি মস্কো।

বাইডেন প্রশাসনের ওই শীর্ষ কর্মকর্তা আরও জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে যোগাযোগ রাখতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তবে রুশ প্রেসিডেন্ট অন্য কিছুর তুলনায় কূটনৈতিক পন্থায় এগিয়ে যেতে চাইছেন কি না সেটি এখনও পরিষ্কার নয়।

হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপের সময় প্রেসিডেন্ট পুতিনকে জো বাইডেন বলেছেন- সংকট সমাধানে কূটনৈতিক পন্থায় এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু ওয়াশিংটন ‘অন্য দৃশ্যের’ জন্যও প্রস্তুত।

বিএনপিসহ দলগুলোকে নাম দেয়ার আহ্বান, জমা হওয়া নামের তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে জমা হওয়া নামের তালিকা প্রকাশ করবে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ এ তথ্য জানিয়েছেন। আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সভার শুরুতে তিনি এ তথ্য জানান। বিএনপি, সিপিবিসহ যেসব রাজনৈতিক দল এখনও প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করেনি তাদের আগামীকাল বিকালের মধ্যে নাম দেয়ার আহ্বান জানান তিনি।

হার্ট এ্যাটাকের লক্ষণ হলে ৯৯৯ কল করার আহ্বান এনএইচএস’র


মো. রেজাউল করিম মৃধা:: ইংল্যান্ডে প্রতি বছর হার্ট অ্যাটাকের জন্য ৮০,০০০-এর বেশি হাসপাতালে ভর্তি হন এবং অনেকেই সুস্থ্য হলেও অনেকের থেকে যায় নানা শারিরীক সমস্যা। এমন কি প্যারালাইজ হয়ে জীবনযাপন করেন। এনএইচএস’র এক সমীক্ষায় উঠে এসেছে রোগীরা যদি প্রাথমিকভাবে চিকিৎসা নিতে পারে তবে অনেকেই পেতে পারেন সুস্থ্য জীবন।
আসুন প্রথমেই হার্ট অ্যাটাকের লক্ষণগুলি যেনে নিতে হবে। এই লক্ষণ অনুভব হলে ৯৯৯ ফোন করুন।
যেমন :১/ ঘাম এবং বুকে ব্যাথা চাপ, ভারীতা, আঁটসাঁটতা বা বুক জুড়ে চাপের অনুভূতি।২/ শরীরের অন্যান্য অংশে ব্যাথা মনে হতে পারে যে ব্যথা আপনার বুক থেকে আপনার বাহুতে ছড়িয়ে পড়েছে। (সাধারণত বাম হাত প্রভাবিত হয়, তবে এটি উভয় বাহুকে প্রভাবিত করতে পারে)।
৩/ চোয়াাল, ঘাড়, পিঠ এবং পেটে , হালকা মাথা বা মাথা ঘোরা অনুভব করা, ঘাম, নিঃশ্বাসের দুর্বলতা।
৪/ অসুস্থ বোধ করা বা অসুস্থ হওয়া , উদ্বেগের অপ্রতিরোধ্য অনুভূতি (আতঙ্কের আক্রমণের অনুরূপ) , কাশি বা শ্বাসকষ্ট ।৫/ বুকে ব্যাথা প্রায়শই তীব্র হয়, কিছু লোক শুধুমাত্র বদহজমের মতো সামান্য ব্যাথা অনুভব করতে পারে।
৬/ পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ হল বুকে ব্যাথা, মহিলারা অন্যান্য উপসর্গ যেমন শ্বাসকষ্ট, বমি বমি ভাব/বমি এবং পিঠে বা চোয়ালে ব্যথা অনুভব করার সম্ভাবনা বেশি থাকে।
এনএইচএস বলেছে “মানুষ যদি হার্ট এ্যাটাকের প্রাথমিক লক্ষণগুলি কীভাবে সনাক্ত করতে জানলে আরও হাজার হাজার জীবন বাঁচানো যেতে পারে”।
হার্ট এ্যাটাক এর সাধারণ ও প্রাথমিক লক্ষণগুলি যেমন ঘাম হওয়া এবং বুকে আঁটসাঁট হওয়া সম্পর্কে আরও সচেতন হোক এবং যদি তারা সেগুলি অনুভব করে তবে ৯৯৯ নম্বরে কল করুন।
একটি জরিপে দেখা গেছে যে অর্ধেকেরও কম লোক আরও কিছু অস্পষ্ট লক্ষণের জন্য ৯৯৯ ডায়াল করতে জানে।
ইংল্যান্ডে প্রতি বছর হার্ট অ্যাটাকের জন্য ৮০,০০০-এর বেশি হাসপাতালে ভর্তি হয়।
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সামগ্রিকভাবে বেঁচে থাকার হার ১০ জনের মধ্যে সাতজন, যারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সংখ্যা ১০ জনের মধ্যে ৯ জন।
সবাই সুস্থ্য থাকুন নিরাপদে থাকুন। ঘাম বা বুকে ব্যাথা অনুভব হলে সাথে সাথে ৯৯৯ এ ফোন করুন।

বিকৃত যৌনাচারে বাধা দেয়ায় ৩ জনকে হত্যা

ঝিনাইদহে ধর্ষণে বাধা দেওয়ায় পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে বিকৃত যৌনাচার থেকে এক সপ্তাহে তিনজনকে হত্যার ভয়ঙ্কর তথ্য। কাজটি করেছেন ইয়াদ আলী নামে এক মাদকাসক্ত ব্যক্তি। ইয়াদ আলী নড়াইল সদর উপজেলার ডুমুরতলা গ্রামের মৃত চাঁন মোল্লার ছেলে। তিনি ৪-৫ মাস আগে ঝিনাইদহে এসেছেন বলে ধারণা করছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি পোড়াহাটি গ্রামে এক নারী ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় তাকে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন ইয়াদ আলী। এ সময় স্থানীয়রা তাকে আটক করে র‌্যাবে সোপর্দ করে। ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় মামলা করে। পরে তদন্তে নামে পুলিশ। আঘাতের ধরন একই রকম হওয়ায় সন্দেহ হয় তাদের। শুরু করে জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন ইয়াদ আলী। ঘটনাস্থলে গিয়ে দেখান কীভাবে তাদের হত্যার করা হয়েছে।

পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় হত্যার বর্ণনা দিয়েছেন ইয়াদ আলী। বিকৃত যৌনাচারে বাধা দেওয়ায় ৫ ফেব্রুয়ারি রাতে স্কুলের বারান্দায় ঘুমিয়ে থাকা ইলিয়াস পাটোয়ারিকে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। একইভাবে হত্যা করা হয় লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে। তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ইয়াদ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ইয়াদ আলীর এলাকায় খোঁজ নিয়ে জানতে পারছি সে একজন মাদকাসক্ত। ঝিনাইদহে তিন ঘটনার মধ্যে দুটিতে হত্যা ও একটিতে অপমৃত্যুর মামলা হয়েছিল। এখন তিনটিই হত্যা মামলা হিসেবে গণ্য হবে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ইয়াদ আলী আরও কোনো হত্যার সঙ্গে জড়িত আছে কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানায়, ওই নারীকে হত্যার পর আঘাতের ধরন দেখে আমাদের সন্দেহ হয়। এর আগে ৬ জানুয়ারি তেতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি ও ৯ জানুয়ারি লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাদেরও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ইয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ শুরু করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ওই দুটি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

‘ঘন কুয়াশায় অতিরিক্ত গতির কারণে ঘটে দুর্ঘটনা’

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পিকআপ চালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল (২৩)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক সহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবান জেলার লামা এলাকার মো. আলী জাফরের ছেলে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই সে দু’বছর ধরে পিকআপ চালিয়ে আসছিল।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

আটক চালকের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ওইদিন সকালে ঘনকুয়াশা ছিল। এর ভেতরেই ঘণ্টায় ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিতে পিকআপটি চালাচ্ছিল সে। দুর্ঘটনার পূর্বমুহূর্তে সে পথে দাঁড়ানো লোকদের দেখতে পেলেও গতি নিয়ন্ত্রণ করতে না পারায় তাদের বাঁচাতে পারেনি। দুর্ঘটনার সময় পিকআপ মালিকের ছেলে তারেক তার সঙ্গে গাড়িতে ছিল। তারেকের নির্দেশে আহতদের উদ্ধার না করেই পালিয়ে যায় তারা।

এ ঘটনায় একই পরিবারের ৫ ভাই অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫) চম্পক সুশীল (৩০) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় নিহতদের অপর সহোদর স্মরণ সুশীল (২৪), রক্তিম সুশীল এবং বোন হীরা সুশীলকে। এদের মধ্যে স্মরণ সুশীল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর গুরুতর আহত রক্তিম সুশীল চট্টগ্রাম মহানগরীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বোন হীরা সুশীলও এখনও চিকিৎসাধীন।

বাবার শ্রাদ্ধ শেষে ঘরে ফিরছিলেন তারা। মহাসড়ক পার হওয়ার জন্য এক ধারে অপেক্ষা করার সময় দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সবাইকে চাপা দেয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, স্থানীয়সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি নিহতদের পিতা সুরেশ চন্দ্র সুশীল বার্ধক্যজনিত কারণে মারা যান। গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে পূজা শেষ করে তারা ৭ ভাই একবোন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট বাজারের কাছে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষারত ছিলেন। এসময় কক্সবাজারমুখী বেপরোয়া গতিতে চলমান একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মূলসড়ক থেকে নেমে গিয়ে তাদের চাপা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল (২২) বাদী হয়ে অজ্ঞাতনামা পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, গত ৮ ফেব্রুয়ারি একই পরিবারের ৫ সহোদরের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি প্রথম থেকেই সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্বসহকারে প্রচারে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব দুর্ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর অভিযানে গতকাল শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক হিসেবে অভিযুক্ত পিকআপ চালককে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত পিকআপের চালক সাইফুল নিহতদেরকে গাড়ি চাপা দেওয়ার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। আটককৃতের হেফাজত থেকে উদ্ধার করা হয় ঘাতক পিকআপের চাবি।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, আটককৃত সাইফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারি ভোরে তারেক ও রবিউল নামক দুইজনসহ চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সবজি বোঝাই পিকআপ নিয়ে সে রওনা করে। রাস্তায় অনেক কুয়াশা থাকা সত্ত্বেও চালক সাইফুল দ্রুত কক্সবাজার পৌঁছে সবজি ডেলিভারি দেওয়ার জন্য বেপরোয়া গতিতে পিকআপটি চালাচ্ছিল। বেশি কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে মালুমঘাট বাজারের নার্সারি গেটের সামনে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষারতদেরকে চালক সাইফুল দূর থেকে লক্ষ্য করতে পারেনি। গাড়িটি দ্রুতগতির থাকায় পথের পাশে দাঁড়ানোদের খুব কাছাকাছি এসে সে দেখতে পেলেও গতি কমাতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, দূর্ঘটনার সময় চালকের সঙ্গে ওই পিকআপের মালিকের ছেলে তারেক ও ভাগ্নে রবিউল ছিল।

সাইফুল আরও জানায়, গাড়িটি ঘণ্টায় ৬৫-৭০ কি. মি. গতিতে চলছিল এবং দূর্ঘটনার পূর্বমুহূর্তে চালক গাড়ি থামানোর জন্য ব্রেক করলেও নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুটের মতো সামনে চলে যায়। পরবর্তীতে চালক পিকআপ থেকে নেমে নিহতদের দেখতে এলেও মালিকের ছেলে তারেকের নির্দেশে সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‌্যাব কমান্ডার জানান, আটক পিকআপচালক সাইফুল এর কোন ড্রাইভিং লাইসেন্স না থাকলেও দু’বছর ধরে সে পিকআপ, চাঁন্দের গাড়ি ও ভারী ট্রাকসহ বিভিন্ন গাড়ি চালাত। দূর্ঘটনার ১ সপ্তাহ আগে সে দৈনিক ৫০০ টাকা মজুরি ভিত্তিতে পিকআপটি চালানো শুরু করে। এর আগে সে বান্দরবানের লামাতে একটি রাবার বাগানে চাকরি করত বলে জানিয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, দুর্ঘটনার পর সাইফুল মালুমঘাট বাজারের একটি স্থানে গাড়িটি থামিয়ে মালিককে ফোন করে ঘটনার বিষয়টি জানায়। গাড়িটির মালিক তাকে পিকআপটি পরবর্তী কোন এক স্টপেজে রেখে লোকাল বাসে করে এসে তার সঙ্গে দেখা করতে বলে। মালিকের নির্দেশনা অনুযায়ী, আটককৃত সাইফুল ডুলাহাজরায় এসে পিকআপটি রাখে এবং লোকাল বাসে করে চকরিয়া গিয়ে মালিকের সঙ্গে দেখা করে। পিকআপের মালিক মাহমুদুল তাকে ন্যূনতম এক বছর আত্মগোপনে থাকার পরামর্শ দিলে সে প্রথমে তার আগের কর্মস্থল বান্দরবানের লামার রাবার বাগানে আত্মগোপনে যায়। পরবর্তীতে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে অন্যত্র আত্মগোপনের উদ্দেশ্যে ঢাকায় আসে এবং রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা হতে র‌্যাবের হাতে আটক হয়।

তিনি আরও জানান, পিকআপের মালিক মাহামুদুল করিম কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মালুমঘাট এলাকার শামছুল আলমের ছেলে। মূলত: তিনি সবজি পরিবহনের ব্যবসা করেন। তিনি চকরিয়ার সবজির আড়ত থেকে কক্সবাজার সদর ও মহেশখালী এলাকায় সবজি সরবরাহ করে থাকেন। তার ছেলে তারেক সবজি সরবরাহের তদারকি করত এবং ভাগিনা রবিউল তারেকের সহযোগী হিসেবে কাজ করত। তিনি ২০১৬ সালে পিকআপটি কেনেন। মূলত সবজি পরিবহনের উদ্দেশ্যেই পিকআপটি ব্যবহার করা হতো। গত ৪ বছর ধরে পিকআপের ফিটনেস ও ট্যাক্স টোকেন এবং গত ৩ বছর ধরে রুট পারমিট মেয়াদোত্তীর্ণ ছিল। দুর্ঘটনার পর পিকআপের মালিক, তার ছেলে তারেক ও ভাগিনা রবিউল আত্মগোপনে রয়েছে।

রাস্তায়-রেস্তোরাঁয় চুমু খেয়েছেন তসলিমা নাসরিন

কথা-কাজে বিতর্ক তার নিত্যসঙ্গী। বিতর্কিত লেখালেখির কারণে হয়েছেন দেশান্তরী। তিনি তসলিমা নাসরিন। ভালোবাসা দিবস উপলক্ষে ফেসবুক স্ট্যাটাসে ফের উস্কে দিয়েছেন বিতর্ক। প্রেমজীবনেও নাকি সমাজের তোয়াক্কা করেননি তসলিমা। হুটহাট যেমন প্রেমে পড়েছেন, তেমনই অবাধ যৌনতাতেও মেতেছেন। এ নিয়ে ফেসবুকের পাতায় ২০১৬ সালের একটি পোস্ট আবার শেয়ার করেছেন তিনি।

তসলিমা লিখেছেন, ‘তিরিশ বছর আগে আমি আমার প্রেমিককে রাস্তায়, রেস্তোরাঁয় চুমু খেয়েছিলাম বাংলাদেশের মতো দেশে। ইউরোপের দেশগুলোয় হাটে মাঠে ঘাটে ইউরোপিয়ান প্রেমিককে তো চুমু খেয়েছিই, ঘোর পূর্ণিমা-রাতে সেক্স করেছি নির্জন সমুদ্রপাড়ে, করেছি চাঁদের আলোয় স্নান করতে থাকা নিবিড় অরণ্যে। সেক্স সবসময়ই খুব সুন্দর। নারী-পুরুষের, নারী-নারীর, পুরুষ-পুরুষের, ট্রান্সজেন্ডারের, কুইয়ারের। ’

তসলিমা নাসরিন বলেন, ‘অ্যানিমেলদের কাছে, বিশেষ করে বনোবোদের কাছ থেকে শেখা উচিত সেক্স নিয়ে কী করে উৎসব করতে হয়। বনোবোরা সবচেয়ে শান্তিপ্রিয় প্রাণী। কারণ তারা কলহ কোন্দল মিটিয়ে নেয় সেক্স করেই। বনোবোদের সঙ্গে মানুষের ডিএনএ’র সবচেয়ে বেশি মিল।’

তসলিমা কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বুঝিনা বাইরে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে পৃথিবী, আর মানুষ কি না চারদেয়ালের ভেতর দরজায় খিল এঁটে সঙ্গম করে। প্রকৃতির কাছ থেকে মানুষ অনেক দূরে সরে গেছে, আর কত দূরে সরবে! মানুষগুলো দিন দিন দুপেয়ে রোবট হয়ে উঠছে। আসলে সঙ্গমগুলোও আর সঙ্গম নেই। সব যেন ধর্ষণ হয়ে উঠছে। ভালোবাসাও হয়ে উঠছে ঈর্ষা।’

তসলিমার এই স্ট্যাটাস আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়। এরইমধ্যে প্রায় দেড় হাজার জন রিঅ্যাক্ট দিয়েছেন

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শাবির আন্দোলনরতরা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন শাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের ১১ জনের একটি প্রতিনিধি দল।উপাচার্যের পদত্যাগ ও অন্যান্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় করবেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা।শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস আহমেদ তুহিন রয়েছেন। এই বৈঠকের পর শিক্ষামন্ত্রী শাবিপ্রবি ক্যাম্পাসে যাবেন।আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র নাফিসা আঞ্জুম ইমু জানান, সার্কিট হাউসে আলোচনা শেষে শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে আসবেন সাধারণ শিক্ষার্থীদের সামনে তার বক্তব্য জানাতে। ইতিমধ্যেই শাবিতে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিনিধি দলের মধ্যে রয়েছে, মুহাইমিনুল বাশার রাজ (ফিজিক্স), ইয়াসির সরকার (ফিজিক্স), নাফিসা আনজুম (লোকপ্রশাসন), সাব্বির আহমেদ (লোকপ্রাশাসন), আশিক হোসাইন মারুফ (ওশেনোগ্রাফি), সাবরিনা শাহরিন রশীদ (ফিজিক্স), সুদীপ্ত ভাস্কর (ফিজিক্স), শাহরিয়ার আবেদীন (ফিজিক্স), আমেনা বেগম (সিভিল), মীর রানা (অর্থনীতি) এবং জাহিদুল ইসলাম অপূর্ব।উল্লেখ্য, শাবি শিক্ষার্থীদের আন্দোলনের শুরু ১৩ জানুয়ারি। রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৬ জানুয়ারি বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন শিক্ষার্থীদের লাঠিপেটা করে উপাচার্যকে মুক্ত করে পুলিশ। এরপর পুলিশ ৩০০ জনকে আসামি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে। সেদিন রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা তা উপেক্ষা করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন।বাসভবনের সামনে অবস্থানের কারণে গত ১৭ জানুয়ারি থেকে অবরুদ্ধ হয়ে পড়েন ফরিদ উদ্দিন আহমদ। ১৯ জানুয়ারি দুপুর আড়াইটা থেকে উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। তাদের মধ্যে একজনের বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি অনশন শুরুর পরদিনই বাড়ি চলে যান। ২৩ জানুয়ারি আরও চারজন ও ২৪ জানুয়ারি একজন শিক্ষার্থী অনশনে যোগ দেন। ২৩ জানুয়ারি রাত ৮টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অবরুদ্ধ উপাচার্যের জন্য প্রক্টর, শিক্ষক সমিতির নেতা ও দুজন কাউন্সিলর খাবার নিয়ে গেলে শিক্ষার্থীদের বাধায় তারা বাসভবনে ঢুকতে পারেননি। ২৮ ঘণ্টা পর ২৪ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করেন তারা।২৬ জানুয়ারি অনশন ভাঙার পর জাফর ইকবাল ও ইয়াসমিন হকের হাতে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ পাঁচটি দাবি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেয়ার জন্য তুলে দেন। এরপর ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অধ্যাপক জহির উদ্দিন আহমদকে সরিয়ে দেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়, অসুস্থতার কারণে তাকে অপসারণ করা হয়েছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে প্রক্টরের পদ থেকে বৃহস্পতিবার আলমগীর কবীরকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের পাঁচ দাবির মধ্যে জহির উদ্দিন আহমদ ও আলমগীর কবীরের অপসারণও ছিল।

লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর

মো. রেজাউল করিম মৃধা :: গত ১১ই ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার ইস্ট লন্ডনে ক্লাবের নিজস্ব কার্যালয়ে লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কমিটির পক্ষে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমদ। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেসক্লাবে প্রথম বারের মতো নির্বাচিত সদস্যদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের বিগত কয়েক বছরের নানা কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও বিদায়ী ট্রেজারার আবু সালেহ মোঃ মাসুম আয় ব্যায়ের হিসাব তুলে ধরে ক্লাবের তহবিল কিভাবে আরও সমৃদ্ধ করা যায় পরামর্শ দেন।
২য় বারের মত নির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ এবং কোষাধ্যক্ষ সালেহ আহমদ নতুন কমিটিকে সাথে নিয়ে প্রেসক্লাবের উন্নয়নের প্রতিশ্রুতি দেন । বিশেষ করে লাইফ মেম্বার বৃদ্ধিসহ ক্লাবের ফান্ডকে কিভাবে আরো গতিশীল করা যায় সে ব্যাপারে বিশেষ দৃষ্টি দেবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, বিদায়ী সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান চৌধুরি, ইসি মেম্বার আব্দুল কাইয়ুম, পলি রহমান।
প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি- এমদাদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট- রহমত আলী, সাধারণ সম্পাদক-তাইসির মাহমুদ, সহ সাধারণ সম্পাদক- সায়েম চৌধুরী, কোষাধ্যক্ষ – সালেহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ -আব্দুল কাইয়ুম,
অর্গানাইজিং এবং ট্রেইনিং সেক্রেটারি- ইমরান আহমদ, মিডিয়া এবং আইটি সেক্রেটারী- মো.আব্দুল হান্নান, ইভেন্ট এবং ফেসিলিটি সেক্রেটারি- রেজাউল করিম মৃধা,
ই সি মেম্বার: আহাদ চৌধুরী বাবু, নাজমুল হুসাইন, আনোয়ার শাহজাহান, সরোয়ার হোসেন, শাহনাজ সুলতানা। দায়িত্ব গ্রহনে পর ডিনার শেষে নতুন কার্যকরি পরিষদের প্রথম আলোচনা সভা অনুষ্টিত হয়। মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরনে ২০শে ফেব্রুয়ারি ইস্ট লন্ডনের বার্ডি আর্ট সেন্টারে বিকেল ৫.০০টায় ২১শে ফেব্রুয়ারি অনুস্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সেই সাথে মধ্যরাতের আলতাব আলি পার্কে শহীদদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের করার সিদ্ধান্ত সকলে আন্তরিকভাবে গ্রহন করেন।

হানিফ পরিবহনের বাস উল্টে নিহত ২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ সময় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোহনপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার উত্তরাইল গ্রামের মজিবর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৪৫) ও বিরামপুর উপজেলার বিজুল গ্রামের আজিমদ্দিনের ছেলে জলিল উদ্দিন (৫০)। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রসিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় চিরিরবন্দর উপজেলার মোহনপুর সেতুর সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী হালিমা খাতুন ও জলিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যায়।