Home Blog Page 1629

প্রেমদিবসের ‘মুখ’ যশরত-নুসরত !

বাংলার প্রেমদিবস বসন্ত পঞ্চমী। চলতি সপ্তাহান্তেই বাগদেবীর আরাধনা। গত বছরের মতো এ বছরেও নিউ থিয়েটার্স স্টুডিয়ো ১-এ এলাহি আয়োজন। পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাবনায় সরস্বতী বন্দনায় এক জোট টলি পাড়ার কলাকুশলী, তারকারা। ২০২১-এ প্রতিমা আনা থেকে বিসর্জন— সবেতেই হাত লাগিয়েছিলেন তাঁরা। এ বছরেও সেটাই হতে চলেছে ৪ ফেব্রুয়ারি থেকে। আনন্দবাজার অনলাইনকে এমনটাই জানিয়েছেন শিলাদিত্য। সেই অনুযায়ী ইতিমধ্যেই নাকি শ্যুটের ফাঁকে ফাঁকে অভিনেতা-অভিনেত্রীরা ঠিক করে নিচ্ছেন, কে ঠাকুর আনতে যাবেন। কারা সকাল সকাল নতুন শাড়ি, ধুতি-পাঞ্জাবিতে সেজে আলপনায় সাজিয়ে তুলবেন মণ্ডপ। তার পরে অঞ্জলি দেবেন এক সঙ্গে।

মঙ্গলবার তারই আগাম সাদর আমন্ত্রণে নুসরত জাহান। পরিচালকের কথায়, ‘‘সবাই তো থাকছেনই। সবার সঙ্গে থাকবেন নুসরত-যশ দাশগুপ্তও।’’ ওঁরাই কি এ বছর প্রেম দিবসের মুখ? সঙ্গে সঙ্গে বক্তব্যে সম্মতি জানিয়েছেন তিনি। গত দু’বছর বিনোদন দুনিয়া খুবই অস্থির সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। কেউ ভাল ছিলেন না। কিন্তু এখনও সরস্বতী পুজো এলে সবাই যেন ছেলেবেলায় ফিরে যান। দেদার আড্ডা। হলুদ শাড়ি, নতুন ধুতির কোঁচা সামলে সকাল থেকে ব্যস্ততা। পুজোর গোছগাছ। এক সঙ্গে বসে খিচুড়ি ভোগ খাওয়া, হাতছানি দেয় সবাইকে। সেই আমেজ ফিরিয়ে আনতেই সরস্বতীর বরপুত্রদের নিয়ে এই আয়োজন, দাবি শিলাদিত্যের। তাঁর সঙ্গে কাঁধ মিলিয়েছেন পরিচালক অভিজিৎ গুহ, অর্জুন দত্ত, প্রেমেন্দু বিকাশ চাকী।

গত বছরের পুজোয় তারকার ঢল নেমেছিল স্টুডিয়ো চত্বরে। ছিলেন প্রিয়াঙ্কা সরকার, সায়ন্তনী গুহ ঠাকুরতা, অরিন্দম শীল, ইন্দ্রাশিস আচার্য, শুভ্রজিৎ মিত্র, সায়নী ঘোষ, সাহেব চট্টোপাধ্যায় প্রমুখ। পরিচালকের আশা, এ বছরেও অন্যথা হবে না। ভোগ-প্রসাদ হিসেবে কী খাওয়ানো হবে সবাইকে? গত বছরের মতোই খিচুড়ি, লাবড়া, কুলের চাটনি, নলেন গুড়ের পায়েস থাকবে মেনুতে, জানিয়েছেন অন্যতম আয়োজক।

নুডুলস চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতন

পণ্য পরিবহণের গাড়ি থেকে একটি নুডুলসের প্যাকেট আর নারিকেল তেল চুরির অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক কিশোরকে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আমানুল্লাহর বিরুদ্ধে। এ সময় সাদ্দামকে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের হাফিজ মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। কিশোর সাদ্দাম হোসেন (১৮) আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে।

এদিকে সাদ্দামকে খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন চালানো একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে স্থানীয়দের হাতে হাতে। এর পর নজরে পড়ে পুলিশের। নির্যাতনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নির্যাতনকারী শেখ আমানুল্লাহকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করেছে পুলিশ। নির্যাতিত সাদ্দাম বা তার পরিবারের কেউ অভিযোগ জানালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন থানার ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, নির্যাতনের শিকার যুবক সাদ্দাম হোসেনও একজন অপরাধী। তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের পরিবেশক শেখ আমানুল্লাহ। বিভিন্ন দোকানের অর্ডারের পণ্য ডেলিভারির জন্য মঙ্গলবার দুপুরে গাড়িতে মালামাল তুলছিলেন শেখ ট্রেডার্সের কর্মচারীরা। এ সময় ওই গাড়ি থেকে এক প্যাকেট নুডুলস ও নারিকেল তেল নিয়ে দৌড় দেয় সাদ্দাম হোসেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তার পিছু নেয়। ধাওয়া করে সাদ্দামকে ধরে শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহর নিকট হস্তান্তর করে।

পরে আমানুল্লাহ নিজেই দোকানের সামনের একটি খুঁটিতে সাদ্দামের দুই হাত পেছনে বেঁধে রাখেন। এর পর স্টিলের পাইপ দিয়ে বেধড়ক মারধর শুরু করেন। এ ঘটনা দেখে সেখানে জড়ো হতে থাকেন লোকজন। সাদ্দামকে একের পর এক প্রশ্ন করতে থাকেন আমানুল্লাহ। ব্যাপক জেরার সঙ্গে সঙ্গে চালানো হয় নির্মম নির্যাতন।

মধ্যযুগীয় কায়দায় চালানো নির্যাতনের ঘটনাটি অনেকেই দেখেছেন। তবে কাউকে প্রতিবাদ করতে দেখা যায়নি। কেউ কেউ বলেছেন- কিশোর সাদ্দাম হোসেনের মা খুবই গরিব। তিনি রাস্তার ধারে পিঠা বিক্রি করে সংসার চালান। অভাবের তাড়নায় হয়তো সাদ্দাম একটু নুডুলস চুরি করে থাকতে পারে। তাই বলে একজন ব্যবসায়ী তাকে যেভাবে নির্যাতন করেছেন, তা স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না।

প্রকাশ্যে নির্যাতনের চিত্র দেখা দর্শকদের মধ্যে কয়েকজন বলেন, খুঁটির সঙ্গে বেঁধে পাইপ দিয়ে মারধর দেখে ভেবেছিলাম বড় ধরনের কোনো অপরাধী। কারণ আরও অনেকেই দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন। এ জন্যই নির্যাতনকারী ওই ব্যক্তিকে থামানোর জন্য কোনো কিছু বলিনি। পরে জানতে পারি ওই কিশোর সামান্য নুডুলস নিয়ে যাচ্ছিল। এই অপরাধের কারণে এ ধরনের নির্মম নির্যাতন কখনই মেনে নেওয়া যায় না। নির্যাতনকারী ওই ব্যবসায়ীর শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তারা।

এদিকে সাদ্দামকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বর্বরোচিত এ ঘটনার ভিডিও দেখে হতবাক সুশীল সমাজের লোকজন। তারা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, অপরাধী যত বড়ই হোক না কেন, তার জন্য আইন আছে। আর মারধর করারও একটা সীমা আছে, প্রকাশ্যে দোকানের খুঁটিতে বেঁধে নির্মম নির্যাতন করে আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমানুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

নির্যাতনকারী শেখ আমানুল্লাহ বলেন, বিভিন্ন সময়ে আমার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এতে আমি অতিষ্ঠ। কিছুতেই চোর ধরতে পারছিলাম না। আজ কিছু নারিকেল তেল ও নুডুলসের প্যাকেট চুরির সময় সাদ্দামকে হাতেহাতে ধরে স্থানীয়রা আমার কাছে নিয়ে আসেন। তবে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার অন্যায় হয়েছে।

আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মুজিবুল ইসলাম বলেন, সাদ্দামের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। এর আগেও শেখ ট্রেডার্স থেকে বিভিন্ন মালামাল চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার চুরির সময় স্থানীয়রা হাতেনাতে ধরে। পরে আমানুল্লাহ দোকানের খুঁটিতে বেঁধে সামান্য মারধর করেছে বলে শুনেছি। তবে এভাবে মারধর করা ঠিক হয়নি। বিষয়টি অন্যায় হয়েছে তার। মারধর না করে পুলিশে দেওয়া উচিত ছিল। চুয়াডাঙ্গা মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার বলেন, দোকানের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা যদি সত্যি হয়, তা হলে এটিই তো বড় অপরাধ। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। অপরাধীকে অবশ্যই আইনের কাছে সোপর্দ করতে হবে।

তিনি আরও বলেন, নির্যাতনের শিকার কিশোর বা তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করলে মানবতা ফাউন্ডেশন থেকে তাকে বিন্যামূল্যে সব রকমের সহযোগিতা করা হবে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে নির্যাতনের বিষয়টি তখন জানা ছিল না। পরে সংবাদকর্মীদের মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছি। এভাবে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। রাতেই নির্যাতনকারী শেখ আমানুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নির্যাতনের ঘটনায় সাদ্দাম বা তার পরিবারের লোকজন অভিযোগ করলে আমানুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া চুরির ঘটনায়ও এখনও কেউ অভিযোগ দেননি।

মেসিবিহীন আর্জেন্টিনার জয়

বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনিও। তার পরেও জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় পেলেন তারা। তাদের ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। তাতে সব মিলে ২৯ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা।

আগের ম্যাচে আইসোলেশন থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ছিল কোচ স্ক্যালোনি। যে কারণে ডাগআউটে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার। তবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেই ৬টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। গত বছর বাছাইয়ের একটি ম্যাচ ড্র হয় ২-২ গোলে। পরেরটি ছিল কোপা আমেরিকার সেমিফাইনালে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে জিতেছে আর্জেন্টিনা। এবার অবশ্য নির্ধারিত সময়েই নিষ্পত্তি হয়েছে ম্যাচ। ঘরের মাঠে ২৯ মিনিটে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস। চিলির বিপক্ষে গত ম্যাচেও জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকে।

বক্সের কাছে পুরোপুরি আনমার্কড ছিলেন ইন্টার মিলান স্ট্রাইকার। বক্সে ভাসানো ক্রস দিয়েছিলেন আকুনা। যা পড়েছিল মার্তিনেসের কাছে। কলম্বিয়া গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জাল কাঁপিয়ে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও এই একটি গোলই যথেষ্টা ছিল আর্জেন্টিনার জন্য। তবে ডি মারিয়ারও দুটি দারুণ প্রচেষ্টা সেভ করেছেন কলম্বিয়া গোলকিপার। না হলে ব্যবধান ভিন্ন হলেও হতে পারতো।

খেলায় ফিরতে মরিয়া কলম্বিয়াও ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল দুইবা। প্রথমার্ধে একটিতে বাধা হয়েছিলেন এমি মার্তিনেজ। পরে একটি গোল বাতিল হয়েছে অফসাইডে। লাতিন অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান এখন দুইয়ে। ১৫ ম্যাচে তাদের অর্জন ১৬ পয়েন্ট। কলম্বিয়া ১৬ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে সাতে।

আমি এখনও মরিনি: মিয়া খলিফা

হঠাৎ করেই চমকে ওঠেন অন্তর্জাল তারকা, ক্রীড়া ধারাভাষ্যকার ও প্রাপ্তবয়স্ক সিনেমার সাবেক তারকা মিয়া খলিফার ভক্তরা। এদিন তার অফিসিয়াল ফেসবুক পেজটি হুট করে রিমেম্বারিং প্রদর্শন করা হয়। যার অর্থ তিনি মারা গেছেন! এ দেখে চমকে ওঠেন মিয়া খলিফা নিজেই।

হঠাৎ এমন বার্তার পর মিয়ার ভক্তরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। ইন্ডিয়া ডটকমের খবর, ফেসবুকে রিমেম্বারিং প্রদর্শনের পর ভক্তরা যে লেখাটি পড়েন, তা হলো—‘আমরা আশা করি, যারা মিয়া খলিফাকে ভালোবাসেন, তারা জীবনকে স্মরণ করতে এবং উদযাপনে প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা পাবেন।’

পরে টুইটারে মিয়া খলিফা নিজেই ভক্তদের বিষয়টি পরিস্কার করেন। জানান, তিনি জীবিত ও সুস্থ আছেন। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া কমেডি সিনেমা ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হলি গ্রেইল’-এর সেই বিখ্যাত উক্তি, ‘আমি এখনও মরিনি! ভালো আছি’ যুক্ত করা মিমও শেয়ার করেন তিনি। তবে মিয়ার ফেসবুক পেজে ঠিক কী হয়েছিল, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, মিয়া খলিফার ভাষ্য অনুযায়ী তিনি ২০১৪ ও ২০১৫ সালে মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আর এর মধ্যই পর্নহাবের শীর্ষ তারকা বনে যান এবং বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। পরে এই দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন তিনি। এখন তার উপলব্ধি, জীবনে এমন কিছু ভুল হয়ে যায়, যা ‘ক্ষমার অযোগ্য’।

উত্তাল রাবি, ৫ ট্রাকে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি জানতে পেরেছি শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি কোনোভাবেই কাম্য নয়। কেন এ ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এ রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য কড়াকড়ি নির্দেশনা দেব।

এদিকে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলেই পাঁচটি ট্রাকে আগুন দিয়েছে। এরপর রাত ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। রাত ৯টার দিকে ঘটনা ঘটলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার সেখানে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন।

পরকীয়ার জেরেই খুন হন ব্যবসায়ী রাফি

কুমিল্লায় পরকীয়ার জেরেই খুন হন ব্যবসায়ী রাফি সারোয়ার। রোকসানা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী কথা কাটাকাটির জেরে তাকে হত্যা করেন। মামলায় গ্রেফতারকৃত নারী রোকসানা মঙ্গলবার সন্ধ্যায় আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মো. সহিদুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। পুলিশ জানায়, কুমিল্লা নগরীর নুরপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাফি সারোয়ার বিকাশ, নগদ ও মোবাইল রিচার্জের ব্যবসায়ী ছিলেন। গত শনিবার তার মা সৈয়দা আক্তার বেড়াতে গেলে রাফি ওই নারীকে তার বাসায় ডেকে আনার পরই নৃশংস ঘটনা ঘটে।

উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ওই নারী পাটার পুতা দিয়ে রাফির কপাল ও মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। রাফিকে তিনি তার কক্ষে তালাবদ্ধ করে পালিয়ে যান।পরদিন রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে শয়ন কক্ষে ছেলে রাফির রক্তাক্ত লাশ দেখতে পান তার মা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার ও আলামত জব্দ করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় সোমবার রাতে মামলা দায়ের করা হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রাফির পরকীয়া প্রেমিকা রোকসানা আক্তারকে এদিন রাতেই গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন হয়

রোকসানা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ক্ষুদ্র বি-বাড়িয়া গ্রামের আবুল খায়েরের স্ত্রী। তিনি দীর্ঘ বছর ধরে কুমিল্লা নগরীর নুরপুর উত্তর পাড়া চৌমুহনী এলাকায় বসবাস করছিলেন।

রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, রাফি হত্যাকাণ্ডটি ছিল একেবারেই ক্লুলেস ঘটনা। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। গ্রেফতার রোকসানা আক্তার পরকীয়ার বিরোধের জেরে রাফিকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : এমদাদ সভাপতি-তাইসির সেক্রেটারী

খালেদ মাসুদ রনি, ব্রিটেন থেকে: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বৃটেনে বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন ও দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গত ৩০ জানুয়ারী রবিবার লন্ডন শহরের ওয়েস্টামের একটি হলে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্টিত হয়। এ নির্বাচনে ১৫ পদে দুটি প্যানেলর ৩০ জন প্রার্থী ছাড়াও স্বতন্ত্র মিলিয়ে ৩৩ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সকাল তখন ১০ টা, এক এক করে আসতে শুরু করেন সাংবাদিকরা। বেলা বাড়ার সাথে সাথে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে সম্মেলনের স্থলটি মিলনমেলায় পরিণত হয়। সকলের উপস্থিতিতে বরাবরে মত ২টি পর্বে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি। ১ম পর্বে ছিল বিজিএম ও নির্বাচন এবং দ্বিতীয় পর্বে ডিনার ও লাইফ মেম্বার রিসিপশন এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ক্লাবের ট্রেজারার আ স ম মাসুম।

এবারের ২০২২ সালের লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ১৫ টি পদের এর মধ্যে ইমাদ-তাইসির-মুরাদ এলায়েন্স ৮ টি পদে বিজয়ী হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি পদে (বর্তমান সভাপতি) এমদাদুল হক চৌধুরী পেয়েছেন ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী (বর্তমান সহ-সভাপতি) ব্যারিস্টার তারেক চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদপ্রার্থী রহমত আলী পেয়েছেন ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাইসির মাহমুদ পেয়েছেন ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী পদপ্রার্থী মো. রেজাউল করীম মৃধা পেয়েছেন ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী জে ইউ এম নাজমুল হুসেন পেয়েছেন ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী শাহনাজ সুলতানা পেয়েছেন ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী আনোয়ার শাহজাহান পেয়েছেন ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই প্যানেল থেকে বিজয়ী হতে পারেননী যারা তারা হলেন, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদপ্রার্থী ইব্রাহীম খলিল পেয়েছেন ১৫৪ ভোট, ট্রেজারার পদপ্রার্থী আবদুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২০ ভোট, এসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী পলি রহমান পেয়েছেন ৮৫ ভোট,মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদপ্রার্থী আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৪৯ ভোট পান। অর্গেনাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদপ্রার্থী রুপি আমিন পেয়েছেন ১৪৪ ভোট পান, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী সাহিদুর রহমান সুহেল পেয়েছেন ১৩১ ভোট ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী মো. আজিজুল হক কায়েস পেয়েছে ১৩২ ভোট। সাত্তার মোসলেহ-সালেহ এলায়েন্সে থেকে প্রার্থীদের প্রাপ্ত ভোট অপর সভাপতি পদে পদপ্রার্থী মোহাম্মদ আবদুস সাত্তার পেয়েছেন ১২৮ ভোট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী শেখ মোজাম্মেল হোসেন কামাল পেয়েছেন ১০৮ ভোট, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ড.আনিছুর রহমান আনিছ পেয়েছেন ১২৮ ভোট, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোসলেহ উদ্দিন আহমেদ পেয়েছেন ১৩৮ ভোট, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদপ্রার্থী সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট নির্বাচিত হয়েছেন, ট্রেজারার পদপ্রার্থী সালেহ আহমেদ পেয়েছেন ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, এসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী মোহাম্মদ আবদুল কাইয়ূম পেয়েছেন ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্গেনাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদপ্রার্থী মোহাম্মদ এমরান আহমদ পেয়েছেন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী পদপ্রার্থী মো. আবদুল হান্নান পেয়েছেন ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী পদপ্রার্থী জুয়েল দাস পেয়েছেন ১৩৯ ভোট।এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী আহাদ চৌধুরী বাবু পেয়েছেন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সারওয়ার হোসেন পেয়েছেন ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,সেবুল চৌধুরী পেয়েছেন ৮৯ ভোট, এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী মুহাম্মদ কলন্দর তালুকদার পেয়েছেন ৫২ ভোট ও এক্সিকিউটিভ মেম্বার পদপ্রাথী মোহাম্মদ হারুন-অর-রশীদ পেয়েছেন ৭৮ ভোট। এদিকে,স্বতন্ত্র হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে এসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী আমিনুল আহসান তানিম পেয়েছেন ৯৬ ভোট।এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী জে আর সোহেল পেয়েছেন ৯৮ ভোট,এক্সিকিউটিভ মেম্বার পদপ্রার্থী রোমান বকত চৌধুরী পেয়েছেন ২৭ ভোট।অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন,যুক্তরাজ্যেস্থ বাংলাদেশর হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, পপলার ও লাইম হাউজের সংসদ সদস্য আফসানা বেগম,এটিএন বাংলা ইউকে`র সিও সহ হাফিজ আলম বকস,যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী ও ক্লোজআপ তারকা সাকি খান।

লামাকাজীতে রেকর্ড গড়ে চতুর্থবারের মত চেয়ার‌ম্যান নির্বাচিত হলেন ধলা মিয়া

নিজস্ব প্রতিবেদক :: আজ সোমবার (৩১ জানুয়ারি) ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রেকর্ড গড়ে টানা চতুর্থবারের মত চেয়ার‌ম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির ঘরানার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। তিনি চশমা প্রতীকে ৬২৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ মেম্বার নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬১১ ভোট।
এছাড়া, বিএনপি ঘরানার অপর দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ১৮১৭ ভোট, আবেদুর রহমান আছকির ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭৫৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৮৬ ভোট।

ভারত থেকে রফতানি আদেশ স্থানান্তরিত হচ্ছে

করোনাভাইরাস মহামারিতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ এবং ভারত থেকে রফতানি আদেশ স্থানান্তরিত হয়ে যাওয়ায় ফুলে-ফেঁপে উঠছে পাকিস্তানের টেক্সটাইল শিল্প। বিদেশি ক্রেতারা বাংলাদেশ এবং ভারত থেকে ক্রয়াদেশ বাতিল করে পাকিস্তানের দিকে ঝুকে পড়ায় দেশটি তৈরি পোশাক রফতানির রেকর্ড গড়ছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ভঙ্গুর প্রায় অর্থনীতিতে চাঙ্গাভাব ফিরিয়ে আনছে দেশটির টেক্সটাইল খাত। মহামারিতে দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বীদের আদেশ বাতিলের সুযোগে রফতানি রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য উপদেষ্টা আব্দুল রাজাক দাউদ বলেছেন, দেশটির রফতানি এক বছর আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ২১ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। রফতানির এই রেকর্ড দেশের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে।

তিনি বলেন, পরবর্তী আর্থিক বছরে রফতানির এই চিত্র বৃদ্ধি পেয়ে ২৬ বিলিয়ন ডলারে দাঁড়াবে; যা দেশটির ২০২১ সালের মোট রফতানিকে ছাড়িয়ে যাবে। পাকিস্তানের মোট রফতানির প্রায় ৬০ শতাংশই টেক্সটাইল শিল্পের— মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ডেনিম জিন্স থেকে তোয়ালে পর্যন্ত সবকিছুই রফতানি করে দেশটি।

২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর ভারত এবং বাংলাদেশের আগে কারখানা খুলে দেয় পাকিস্তান। এর ফলে টার্গেট করপোরেশন এবং হ্যানসব্রান্ডের মতো বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠানের ক্রয়াদেশ পায় পাকিস্তান। পাকিস্তানের এই বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আসলে বাংলাদেশ এবং ভারত থেকে প্রচুর পরিমাণ অর্ডার পাকিস্তানে স্থানান্তরিত হয়েছে।

তিনি বলেন, আরেকটি ভালো দিক হচ্ছে আমরা এখন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছি। তিন-চার বছর আগেও রফতানিতে বাংলাদেশ আমাদের হারিয়ে দিয়েছিল।
এছাড়া পাকিস্তানের সরকার আগামী মাস থেকে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্য এশিয়ার বাজারে রফতানির জন্য প্রণোদনা ঘোষণার পরিকল্পনা করছেও বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ট্যাক্স বিরতি, সস্তা ঋণ ও বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পাকিস্তান তার রফতানি বাড়াচ্ছে। ২০১৮ সাল থেকে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ৬০ শতাংশ পতনেও রফতানি বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

দেশটির অন্যতম শীর্ষ ব্রোকারেজ কোম্পানি ইসমাইল ইকবাল সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহফাজ মুস্তফা বলেন, গত কয়েক বছরে পাকিস্তানের রফতানি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠেছে। আঞ্চলিক দামের বিষয়টি মাথায় রেখে একটি নির্দিষ্ট জ্বালানি শুল্ক চালু করা হয়েছে।

তিনি বলেন, রফতানিকারকদের পাওনা অর্থ অত্যন্ত কম সময়ের মধ্যে ফেরত দিচ্ছে সরকার। আর এতে স্থানীয় মুদ্রার বিশাল মূল্য হ্রাস হয়েছে। দক্ষিণ এশিয়ার এই দেশটি তাদের রফতানি বাড়াতে প্রতিনিয়ত অর্থনৈতিক ওঠা-নামা চক্র থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এ জন্য দেশটি ১৯৮০’র দশকের শেষ দিক থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অন্তত ১৩ বার সহায়তা চেয়েছে।

রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতির মাঝেও দেশটি অর্থায়নের প্রয়োজনীয়তা পূরণে ৬ বিলিয়ন ডলারের বেলআউট প্রোগ্রাম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। দেশটির রেকর্ড উচ্চ আমদানি সম্পর্কে কথা বলতে গিয়ে পাকিস্তানের এই বাণিজ্য উপদেষ্টা বলেছেন, এটি নিয়ে খুব বেশি কিছু করার নেই।

চলতি বছর তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলারে পৌঁছালে তা দেশের জন্য চাপ তৈরি করবে। তবে দেশীয় শস্য উৎপাদন বৃদ্ধি পেলে খাদ্য-সম্পর্কিত আমদানির পরিমাণ কমে যাবে বলে আশা প্রকাশ করেছেন দাউদ।

নিপুণের বিরুদ্ধে মামলা করব না : মুনমুন

আমি নিজে শিল্পী হয়ে এই ঘটনার জন্য আরেকজন শিল্পীর বিরুদ্ধে মামলা করলে ওই শিল্পী পরিবার ও সমাজে ছোট হয়ে যাবে। সেই ছোট হওয়াটা আমার নিজের গায়েই লাগবে। তাই নিপুণের বিরুদ্ধে মামলা করব না। চিত্রনায়িকা মুনমুন সোমবার রাতে বিএফডিসির বাগানে জায়েদ খানের ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন। ভোটের দিন জায়েদ খান ও তাকে জড়িয়ে যারা ভিডিও ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন উল্লেখ করে মুনমুন বলেন, কিছু ইউটিউব চ্যানেল আমার টাকা নেওয়ার কথা উল্লেখ করে ভিডিও ভাইরাল করেছে। এতে পারিবারিক ও সামাজিকভাবে আমার মানসম্মান শেষ করে দিয়েছে। আমাদের শিল্পীদের পারিবারিক সংগঠনের একটি নির্বাচন এটি। সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য কেন আমি টাকা নেব? এটি মুখে আনতেও তো লজ্জা লাগছে। যেসব ইউটিউব চ্যানেল এই ভিডিও ছড়িয়েছে, খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে মামলা করব।

কবে করবেন মামলা, এক সংবাদকর্মীর এমন প্রশ্নে মুনমুন বলেন, প্রস্তুতি নিচ্ছি। সোমবার রাতেও করতে পারি। না হলে আগামীকাল।এত দেরিতে মামলা কেন, এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, নির্বাচনের পরের দিনই আইনের আশ্রয় নিতে গিয়েছিলাম। কিন্তু পরিচালক মালেক আফসারি আমাকে নিয়ে একটি ভিডিও বানিয়ে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলেন। পরে আর করা হয়নি। তাই দেরি হলো।

এদিকে মামলা না করতে চাইলেও সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়ে নিপুণের উদ্দেশে গণমাধ্যমকর্মীদের এই অভিনেত্রী বলেন, নিপুণ, তুমি একজন শিল্পী। তুমি কীভাবে কোনো যাচাই–বাছাই ছাড়াই এই মিথ্যা ভিডিও সংবাদ সম্মেলনে তুলে ধরলে? তুমি নির্বাচন করেছ নেতা হওয়ার জন্য। আমাদের ভোটেই তো তুমি নেতা হবা। কিন্তু একজন শিল্পীকে অসম্মান করে তুমি কি নেতা হতে পারবা?

সংবাদ সম্মেলনে মুনমুন নিজ থেকেই টাকা নেওয়ার অভিযোগের ভিডিওটি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভোটের দিন এফডিসির মূল গেট দিয়ে ঢুকেই প্রথমে শাহনূরের সঙ্গে দেখা হয়। এরপর ৩ নম্বর ফ্লোরের কোনায় জায়েদ খানের সঙ্গে দেখা। তখন আমার মুখে একটি মাস্ক ছিল। সেটা খুলে হাতে রাখি। জায়েদ খান এগিয়ে এসে তাদের প্যানেলের প্রার্থীদের একটি ভাঁজ করা পোস্টার আমার হাতে ধরিয়ে দেন। ওই হাতেই মাস্কটি ছিল। আমি তখন আস্তে আস্তে মাস্কটি আমার ভ্যানিটি ব্যাগে রাখি। এরপর জায়েদ আমার হাত থেকে নিয়ে পোস্টারটি খুলে বললেন, আপা, আমার প্যানেলের সবাইকে ভোট দেবেন। কথা এতটুকুই। ব্যাগে মাস্ক রাখাটাই কাল হয়েছে আমার। সবাই ওটাকে টাকা রাখার গুজব ছড়িয়েছে। এটা কোনো কথা!