Home Blog Page 1634

পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণকে দ্রুত সময়ে পুলিশি সেবা প্রদান আপনাদের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণে পুলিশ কর্মকর্তাদের আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে তিনি বঙ্গভবন থেকে ভার্চুয়ালি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে, তাদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশ ও মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে।

পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বাড়িয়ে এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের পর্যায়ে এমনভাবে গড়ে তুলতে হবে যেন বিদেশি পুলিশ কর্মকর্তারাও বাংলাদেশে এসে প্রশিক্ষণ গ্রহণ করতে আগ্রহী হন।

রাষ্ট্রপতি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন এবং সর্বাধুনিক প্রযুক্তির আত্তীকরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে এগিয়ে যেতে হবে। নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনী ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে সমৃদ্ধ হতে হবে।

তিনি বলেন, এ জন্য বাংলাদেশ পুলিশে একটি থিংক ট্যাংক থাকা প্রয়োজন। এ থিংক ট্যাংক বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম ও তদন্তে বৈজ্ঞানিক কৌশলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি তথা নিয়োগ, পদোন্নতি, পদায়ন, প্রশিক্ষণসহ সার্বিক কার্যক্রমে উৎকর্ষ সাধনে কার্যকর ভূমিকা রাখবে।

মাদককে একটি বড় সামাজিক ব্যাধি আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেন, দেশের তরুণ সমাজের একটি অংশ মাদক সংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়ছে। পুলিশসহ সরকারি বিভিন্ন দপ্তরের কিছু অসাধু কর্মচারীরাও এ অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে প্রায়ই গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়, যা খুবই অনভিপ্রেত ও দুঃখজনক। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। পুলিশকে এক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে আরও বেশি সক্রিয় ও তৎপর হতে হবে। প্রয়োজনে শুদ্ধি অভিযানের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি, ই-ট্রাফিক প্রসিকিউশন ইত্যাদি সেবা জনগণ দ্রুত পাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও তাদের জরুরি প্রয়োজনে ৯৯৯ এ কল করে দ্রুততম সময়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন। ৯৯৯ সার্ভিসের উন্নয়নে এর কার্যক্রম নিয়মিত মনিটরিং করা ও উদ্ভাবনী চিন্তাভাবনার প্রয়োগ খুবই জরুরি।

মহামান্য রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষ বিপদে পড়েই আইনি সেবা পেতে পুলিশের কাছে আসে। আপনারা এসব বিপদাপন্ন মানুষের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনবেন, তাদের আন্তরিকতার সাথে আইনি সেবা দিতে কখনো কুণ্ঠাবোধ করবেন না।

অনুষ্ঠানে বঙ্গভবন প্রান্তে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ প্রান্তে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটে বিশ্বনাথে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার দুটি ইউনিয়নের অবাদ ও সুষ্টু নিরপেক্ষ নির্বাচানের লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বক্তারা বলেছেন, ডেজার মেশিন দ্বারা জমির মাটি কেটে ফসলি ভূমি ধ্বংশ করছে এবং ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে সড়ক নষ্ট করছে অসাধু ব্যবসায়ীরা। জন্মনিবন্ধনের সংশোধনী নিয়ে জনসাধরণের ভোগান্তি দূর করা। পৌর শহরের ময়লা-আবর্জনা ও যানজট নিরসন করতে হবে।
বক্তারা আরো বলেন, করোনা নিয়ন্ত্রণে মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের টিকাদানে শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশ্বনাথের হিজড়াদের স্থায়ী বাসস্থান ও কর্মের ব্যবস্থা করারও জোর দাবী জানানো হয়।
থানার ওসি গাজী আতাউর রহমান থানার আইন-শৃঙ্খলা উন্নতি হয়েছে জানিয়ে সভায় বলেন গত ডিসেম্বর মাসে থানায় ২০টি মামলা হয়েছে। আর জানুয়ারীতে এখন পর্যন্ত ৭টি মামলা হয়েছে। থানা এখন দালালমুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, গাজী আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার ভিডিপি কর্মকর্তা আমীর হোসেন, বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য প্রমুখ।

বিশ্বনাথে লামাকাজী ও খাজাঞ্চীতে শতভাগ নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ হবে : ইউএনও নুসরাত জাহান

বিশ্বনাথ প্রতিনিধি:: আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে সিলেটের বিশ্বনাথের ১নং লামাকাজি ও ২নং খাজাঞ্চি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার এই দুই ইউনিয়নে ভোটগ্রহণ শতভাগ সুষ্টু নিরপেক্ষ হবে বলে প্রার্থীদের আশ্বস্থ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত দুই ইউনিয়নের ১২৭জন প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরণবিধি অবহতিকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ইউএনও বলেন, ইভিএম নিয়ে মনে কোন সংশয় রাখার কোন সুযোগ নেই। কারন ইভিএম ভোট কারচুপির কোন সুযোগ নেই। সেই সাথে নির্বাচনে কোন পক্ষপাতিত্ব হবেনা। কোন অপক্তির সাথে কেউ আপোষ করবেনা। এই দুই ইউনিয়নে আমরা নিরপেক্ষ ও নিরবিচ্ছিন্ন একটি নির্বাচন উপহার দিয়ে উপজেলায় দৃষ্ঠান্ত স্থাপন করতে চাই।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ও ধর্মিয় সম্প্রতির উপজেলা বিশ্বনাথ। উপজেলায় যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীতেও হবে। উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নে একটি অবাধ ও সুষ্টু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে তিনি আহবান জানান।
সভায় নির্বাচন আচরণবিধি নিয়ে বিস্তারিত তুলে ধরেন, নির্বাজচনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আসমা জাহান সরকার ও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
প্রার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তালুকদার গিয়াস উদ্দিন চেয়ারম্যান, নৌকার প্রার্থী আরশ আলী গণি, স্বতন্ত্র প্রার্থী কয়েছ মিয়া, লামাকাজি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, গোলাম কিবরিয়া তালুকদার, লামাকাজি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সুহাদা বেগম, খাজাঞ্চি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী সুবেরা বেগম, খাজাঞ্চি ইউনিয়নের সদস্য প্রার্থী সামসুল হক, লামাকাজি ইউনিয়নের সদস্য প্রার্থী ফজল মিয়া সেবুল সরকার ও লাহিন আহমদ।  

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী তালুকদার গিয়াসের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি:: আগামী ৩১ জানুয়ারি সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন নির্বাচনে বিএনপির সমর্থিত কোন প্রার্থী নেই। কারন বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তাই দল কাউকেই সমর্থন দেয়নি। স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা। এক্ষেত্রে ইলিয়াস পত্মী তাহসিনা রুশদী লুনার মতামত নিয়ে আনারস প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছি বলে সাংবাদিকদের এমনটাই জানালেন জেলা বিএনপির সাবেক সদস্য ও খাজাঞ্চি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে স্থানীয় রাজাগঞ্জ বাজারে নির্বাচন উপলক্ষে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনের আগে মনোনয়ন ফর্ম কেনার আগে ইলিয়াসপত্নী লুনা ম্যাডামের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন দল যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই কাউকেই বিএনপি থেকে সমর্থন দেয়া যাবে না। তিনি ব্যক্তিগতভাবে আমাকে নির্বাচনের জন্য বলেছেন বলেই আমি তাঁর গ্রিণ সিগনাল পেয়ে মনোনয়ন দিয়েছি। মনোনয়ন বাতিলের দিন অব্দি আমি অপেক্ষা করেছিলাম যদি অন্য কাউকে দল থেকে বা ম্যাডাম নাম ঘোষণা করেন তাহলে নির্বাচনে অংশ নিতাম না। যেহেতু কারো নাম বলা হয়নি সেহেতু আমি আমার গ্রীণ সিগন্যাল পেয়ে গেছি।
তিনি আরও বলেন, এখন যারা ইউনিয়নে দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির প্রার্থী দাবি করছেন বা তার পক্ষে গোঠা কয়েক নেতাকর্মি ভোটের মাঠে এসে প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছেন। তারা ভোটারদের নিয়ে তামাশায় লিপ্ত হয়েছেন। এক্ষেত্রে তিনি ভোটারদের সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, ইউনিয়নে বিএনপির একটি ভোট ব্যাংক রয়েছে। আমার এই ভোট ব্যাংক নষ্ট করতে এবং আমাকে পরাজিত করতে মোটা অংকের টাকায় আওয়ামী লীগের প্রার্থীর সাথে আতাত করে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করার পায়তারা করছেন।
সাংবাদিকদের প্রশ্নের তালুকদার গিয়াস চেয়ারম্যান বলেন, এবার ইভিএম মিশিনে প্রথমবারের মতো ইউনিয়নে ভোট গ্রহণ হবে। ইভিএম সম্পর্কে সাধারণ ভোটারদের কোন ধারণা নেই। এজন্য তিনি অন্তত দুইদিন ইউনিয়নের প্রতিটি সেন্টারে দুইদিন মক ভোট হওয়া জরুরী। আর ইভিএমের ভোটেও সচ্ছতা নেই এমন শঙ্কা জানিয়ে তিনি সচ্ছ ও নিরপেক্ষ একটি ভোট উপহার দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তিনি বলেন, নির্বাচনের তিনদিন আগে আমাকে পুলিশী হযরানী করতে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরিকল্পনা করা হচ্ছে। নৌকা প্রতীকের সমর্থকরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা ছিল কিন্তু আমার দলের অন্য প্রার্থীর সমর্থকরা আমার পোস্টার ছিড়ে আচরণ বিধি লঙ্গন করছে।
তিনি আরও বলেন, ইউনিয়নের ৭০ ভাগ ভোট আমার পক্ষ রয়েছে। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী অনেকেই হয়েছেন। তাদেরকে এলাকার ভোটাররা চিনেন না। যদি কোনো ধরণের ভোট কারচুপি না হয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন।
মতবিনিয়মকালে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বি ওয়াব উল্ল্যাহ, জমসেদ আলী, আশিক মিয়া, সংগঠক শরীফ আহমদ রাজু, মোজাহিদ আলী, নজরুল ইসলাম, মিরাজ মিয়া, পাবেল আহমদ, রুবেল আহমদ, কবির আহমদ, আরজু মিয়া, সাজ্জাদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, খাজাঞ্চি ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ আগামী ৩১ জানুয়ারি। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৫১৭। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭০১, নারী ভোটার ১০ হাজার ৮১৬। কেন্দ্র সংখ্যা ১৩টি, বুথ সংখ্যা ৬০টি। খাজাঞ্চী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, সদস্য পদে ৪৩জন ও সংরক্ষিত সদস্য পদে ১১জন অংশগ্রহণ করছেন।

ঘুসের টাকা নিয়ে আনসার-ভিডিপি কর্মকর্তা-সদস্যের অডিও ভাইরাল

নাটোরের বাগাতিপাড়ায় ঘুসের টাকা নিয়ে উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আখতার ও সুজন নামের এক আনসার সদস্যের মধ্যে বাক্য-বিনিময়ের এক অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া রেকর্ডটি একটি অনলাইন পোর্টালেও আপ করা হয়। তবে রেকর্ডটি গত ১৬ জানুয়ারির বলে খোঁজ নিয়ে জানা গেছে।

ওই রেকর্ডটির ফোনালাপে প্রথমে একজন ব্যক্তি সুজন নামের একজনকে মোবাইলে ফোন করে আনসার ভিডিপি অফিসে ডিউটির জন্য টাকা দেওয়ার বিষয়ে জানতে চান। সুজন টাকা দিয়েও ডিউটি হয়নি এবং ডিউটি না হওয়ার পর সেই টাকা ফেরত পাননি বলে তিনি বিষয়টি তাকে জানান। এরপর সুজন তার পাশ থেকে অপর প্রান্তের ব্যক্তিকে বলেন- অসীম ভাই? এরপর অসীম জানতে চান কার কাছে টাকা দিয়েছেন? সুজন বলেন ম্যাডামকে টাকা দিয়েছি।

এরপর ফোনেই সুজনের সঙ্গে ওই কর্মকর্তা শারমিন আখতার কথা বলা শুরু করেন এবং বারবার জানতে চান কার কাছে টাকা দিয়েছেন। তাছাড়াও কত টাকা কত তারিখে দিয়েছেন এবং তার কোনো প্রমাণ সুজনের কাছে আছে কিনা।এরপর বৃহস্পতিবার এক হাজার টাকা দিয়েছেন এবং সেই প্রমাণ সুজনের কাছে আছে জানানোর পর উত্তেজিত হয়ে কর্মকর্তা শারমিন আখতার আনসার সদস্য সুজনকে গালিগালাজ শুরু করেন।

প্রকাশযোগ্য নয় এমন গালিগালাজ করে ওই কর্মকর্তা বলেন, মিথ্যা কথা বলার জায়গা পাস না? তিনি বলেন, চাকরি করে খাই বলে মাথা বেঁচি খাইয়া নিচি বাগাতিপাড়ার? বাগাতিপাড়ার বুকে জোর দিয়ে বলতে পারবো কোনো … কাছ থেকে কোনো টাকা নিই নাই। একপর্যায়ে কর্মকর্তা বলেন, ‘তোর পা বাইড়ি ভাংগি দিব কিন্তু। তুই এক্ষুনই আয় আমার অফিসে’।

সুজন এ সময় বলেন, ‘পরে আপনার কাছে দেখা করতে যাবো ম্যাডাম’।

এরপর আবারো ওই কর্মকর্তা বলেন, ‘… তুই মিথ্যা কথা বলার জায়গা পাস না? তুই এখন আয় তোর বুকের পাটার জোর থাকলে’।

পরে সুজন বলেন, মিথ্যা কথা বলিনি ম্যাডাম।

কর্মকর্তা বলেন, ‘এক থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিবো আমার নামে একটা মিথ্যা কথা বললে। তুই যদি আমার হাতে সরাসরি টাকা দিসিছ- এই প্রমাণ তুই দিতে না পারিস তাহলে তোকে নাকে খত দিয়ে বের করবো কিন্তু।’

পরে তিনি সুজনের কাছে জানতে চান কোন ইউনিয়নে বাড়ি। কিন্তু ওই আনসার সদস্য সুজন তার বাড়ির কথা জানাতে চাননি।

বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি বাগাতিপাড়া পৌর নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে আনসার ভিডিপির ডিউটি বণ্টন করা হয় উপজেলা আনসার-ভিডিপি অফিস থেকে। এ ডিউটিকে কেন্দ্র করেই বাগাতিপাড়া উপজেলা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা (প্রশিক্ষিকা) শারমিন আকতার ও উপজেলার ঠেঙ্গামারা গ্রামের আনসার সদস্য সুজনের মধ্যে বাক্য বিনিময়ের ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে আনসার সদস্য সুজন বলেন, পৌর নির্বাচনে তাকে ডিউটি দেওয়ার কথা বলে কর্মকর্তা শারমিন আখতার তার কাছ থেকে এক হাজার টাকা ঘুস নেন। কিন্তু ডিউটি না দেওয়ায় টাকা ফেরত চাইলে কর্মকর্তা সুজনের ওপর ক্ষিপ্ত হন। ওই রেকর্ডটি পৌরসভা ভোটের দিন (১৬ জানুয়ারি) বলে তিনি দাবি করেন।

এদিকে এ বিষয়ে উপজেলা আনসার-ভিডিপির তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশিক্ষিকা) শারমিন আখতার বলেন, নির্বাচনে ডিউটির জন্য সুজন নামের ওই সদস্য তার কাগজপত্র আমাকে দিয়েছিল। কিন্তু ১০ দিনের গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় তাকে ডিউটি দেওয়া যায়নি। সেই কারণে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন। তবে তার কাছ থেকে কোনো টাকা তিনি গ্রহণ করেননি বলে দৃঢ়ভাবে দাবি করেন।

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন। তবে সারোগেসি পদ্ধতিতে সন্তানের মা হলেন তিনি। শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি। এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভকামনা চাই যাতে করে পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।পোস্টে স্বামী নিক জোনাসকে একটি হার্ট ইমোজিসহ মেনশন করেছেন প্রিয়াঙ্কা। আর পাবলিশ করার পর থেকেই প্রিয়াঙ্কার ওই পোস্টের কমেন্ট বক্স ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়।

গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন তারকা দম্পতি। প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড়। নিকের চেয়ে বয়সে অনেকটাই বড় প্রিয়াঙ্কা। ফলে, এই বিয়ে আদৌ টিকবে কিনা, তাই নিয়ে চর্চা ছিল সব মহলে। তবে তারা কোনো বিরূপ মন্তব্য কানে তোলেননি। বদলে রাজস্থানের উমেদ ভবন রাজবাড়িতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে সারেন। পরে আবার খ্রিস্টান মতে বিয়ে করেন গির্জায় গিয়ে।

নিক-প্রিয়াঙ্কাকে নিয়ে যত কটাক্ষের পরিমাণ বেড়েছে ততই যেন তারা শক্ত করে ধরে থেকেছেন একে অন্যের হাত। পথ চলেছেন নিজেদের মর্জিতে। তারই ফসল সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সদ্যোজাত। তারা যেন আবারও প্রমাণ করে দিলেন, বয়স নিছকই সংখ্যামাত্র। চাইলে যেকোনো বয়সেই বেঁধে থাকা যায়।

শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান শাবি শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে অনলাইনেই আলোচনায় বসতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তারা এ কথা জানান। শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী অসুস্থ, সেহেতু আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না। আমরা আশা করব শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি তিনি দেখবেন এবং আলোচনা করবেন।

এ সময় সেখানে উপস্থিত শিক্ষামন্ত্রীর পাঠানো প্রতিনিধি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষার্থীদের বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের এখানে আসতে চাচ্ছেন তবে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দুই একদিনের মধ্যে আসতে পারছেন না। কিন্তু তিনি আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে শিক্ষার্থীরা যতজন চান তারা ঢাকায় আলোচনায় বসতে পারবেন বলে জানিয়েছেন।

কিন্তু শিক্ষার্থীরা বলেন, ভিসি আমাদের ওপর বোমা মেরেছে, গুলি করেছে, পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়েছে। এগুলো সবই প্রমাণিত। আমরা অসুস্থ অনশনরত ভাই-বোনদের রেখে কীভাবে যেতে পারি। আমরা ঢাকায় না গিয়ে অনলাইনে আলোচনায় বসতে চাচ্ছি এবং শিক্ষামন্ত্রীকে আমাদের পরিস্থিতি দেখতে আসার আহ্বান জানাচ্ছি।

এ সময় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আসলে অনলাইনে তো সব বিষয়ে আলোচনা হয় না। সামনা-সামনি অনেক বিষয় উঠে আসে। এজন্য তিনি (শিক্ষামন্ত্রী) সামনা-সামনি বসতে চাচ্ছেন। শিক্ষার্থীদের ঢাকায় যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সরাসরি কথা বললে বিষয়টি ভালোভাবে সমাধান হতো।

পরে শিক্ষার্থীরা অনলাইনেই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন।

ADVERTISEMENT

এর আগে বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা আপনাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা আপনাদের মধ্যে কথা বলে ঠিক করেন যে কারা আসবেন। আপনাদের যারাই আসবেন আমি তাদের সাথেই কথা বলব।

তিনি বলেন, আমি চাই না যে আমাদের ছেলে-মেয়েরা কষ্ট পাক। আপনারা যদি আজকে সন্ধ্যায়ই আসতে পারেন তাহলে আজকেই আমি আপনাদের সময় দেব। আমি চাই যেন দ্রুত এই সমস্যার সমাধান হোক।

বিশ্বনাথের দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় বার্ষিক জলসা ও পাগড়ী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় বার্ষিক জলসা ও হিফজ সমাপনী ছাত্রদের মধ্যে পাগড়ী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ২টা হইতে রাত ১টা পর্যন্ত মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে ১৬তম বার্ষিক জলসা ও পাগড়ী বিতরণ অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. মখলিছুর রহমানের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মো. ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন শাহজালাল ডি, ওয়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।

বয়ান শেষে হিফজ সমাপনী ছাত্র মেহেদী হাসান ও বাহা উদ্দিন মাছুমের মাথায় পাগড়ী পড়িয়ে দেন তিনি। প্রধান বক্তার বয়ান পেশ করেন ঢাকার দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত আল্লামা আজাদ হোসাইন ছালেহী। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন রাখালগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী ও মিয়ারবাজার শাহচান্দ-শাহকালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খাঁন। আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে বয়ান পেশ করেন হাজী তোরাব উল্লাহ ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আমির আলী, দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা মিজানুর রহমান ও হযরত মাওলানা লায়েক আহমদ, পাড়ুয়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জহিরুল ইসলাম, দৌলতপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা নূরে আলম, দৌলতপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নূরী ইছামতি, হাসনাজি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুর রহমান জামী।
এর আগে খতমে খাজানের মাধ্যমে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরে আয়-ব্যায়ের হিসাব পেশ করে বক্তব্য রাখেন অত্র মাদ্রসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শাহাব উদ্দিন।
এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী, যুক্তরাজ্য প্রবাসী সুমেদ খান, এলাকার মুরব্বীয়ান, যুবক, মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন এলাকার আগত মুসল্লিয়ানগণ উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ

দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকবে না কি বন্ধ হবে সে বিষয়ে পরিষ্কার করে প্রজ্ঞাপনে কিছু লেখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এতে লেখা হয়েছে- বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরুপ ব্যবস্থা গ্রহণ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সরকারি/বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।
বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

তবে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার এখন ২৬ শতাংশ ছাড়িয়ে গেছে। গত দুই সপ্তাহ যাবত এই হার বেশ দ্রুতগতিতে বাড়ছে।

ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য সরকার ১১ দফা বিধিনিষেধও জারি করেছে, তবে সেটা খুব এখনও খুব ভালোভাবে কার্যকর হতে দেখা যাচ্ছে না। এরইমধ্যে আজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এল।

সর্বশেষ পরিস্থিতি
গতকাল স্বাস্থ্য অধিদফতর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে একদিনে ৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। নতুন করে ১০ হাজার ৮৮৮ জনের করোনা শনাক্ত হওয়ার কথাও জানানো হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।

মূল্যস্ফীতিতে ডুবছে যুক্তরাজ্য

মূল্যস্ফীতিতে ডুবছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্য। দেশটিতে গত ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৩০ বছরে সর্বোচ্চ হয়েছে, যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে অনেক বেশি।

জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংক অব ইংল্যান্ডের ওপর চাপ বাড়ছে সুদের হার আবারও বাড়ানোর জন্য। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর গতকাল জানায়, দেশটিতে নভেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি ৫.১ শতাংশ থাকলেও ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৫.৪ শতাংশ, যা ১৯৯২ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ।

এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর সুদের হার বাড়ানোর চাপ বাড়ছে বলে জানান বিশ্লেষকরা। জেপি মরগ্যান অ্যাসেট ম্যানেজমেন্টের বৈশ্বিক বাজার বিশ্লেষক অ্যামব্রস ক্রফটন বলেন, ‘মুদ্রানীতি নিয়ে এমনিতেই অস্বস্তিকর অবস্থায় রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। তার ওপর নতুন এ খবর বর্তমান মুদ্রানীতির জন্য সহায়ক নয়। ফলে চাপ বাড়ছে সুদের হার বাড়ানোর। ’

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হওয়ায় বেশির ভাগ উন্নত দেশেই ব্যাপক হারে বেড়েছে মূল্যস্ফীতি। বেশি বেড়েছে খাদ্য, হসপিটালিটি ও গৃহস্থালি পণ্যের দাম। সূত্র : রয়টার্স